এক্সপ্লোর

CMs Brother:কালীঘাট থেকে হাওড়ার ভোটার মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়

Babun Banerjee Changes Voters Constituency: কালীঘাট ছেড়ে এবার হাওড়ার ভোটার মুখ্যমন্ত্রীর ভাই বাবুন! ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট ছেড়ে হাওড়ার ভোটার হলেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন।

কলকাতা:

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কালীঘাট (kalighat)ছেড়ে এবার হাওড়ার (Howrah)ভোটার (voter)মুখ্যমন্ত্রীর (cm)ভাই (brother) বাবুন! ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট ছেড়ে হাওড়ার ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? হাওড়া-পুরভোটের (Howrah Municipal Election) সঙ্গে এই সিদ্ধান্তের নিবিড় যোগ রয়েছে, জোর চর্চা বঙ্গ রাজনীতিতে।

কেন ঠিকানা বদল?

ক্লাব তথা একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের কাজকর্মের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে স্বপন বন্দ্যোপাধ্যায়। সক্রিয় রাজনীতিতে আসতে পারেন, এ জল্পনাও নতুন নয়। তবে ভোটারতালিকায় তাঁর ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্ত তোলপাড় ফেলেছে রাজনৈতিক মহলে। তিনি নিজেও ভোটে লড়ার ইচ্ছা গোপন করলেন না। স্বপনের কথায়,'এই ভোটার কার্ড নিয়ে হাওড়ার নির্বাচনে দাঁড়াতে চাই।' তবে কি পুরভোটে মেয়র পদপ্রার্থী করা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাইকে? এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, 'দল যা সিদ্ধান্ত নেবে, আমি তা-ই সিদ্ধান্ত নেব। দলের বাইরে আমি কিছু করতে পারব না।' উল্লেখ্য, রাজনীতিতে যোগ দিয়ে আগেই তৃণমূল কাউন্সিলর মুখ্যমন্ত্রীর আর এক ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। তা হলে কি একই পথ নিতে চাইছেন বাবুন? এবারও একই উত্তর তাঁর। 'দল যে জায়গা দেবে, সে জায়গায় কাজ করব।' তবে সঙ্গে সংযোজন,'হাওড়ার জন্য ছোটবেলা থেকে খেটেছি। এখানকার ১০০ ভাগ লোকের ৯০ ভাগই ভালোবাসেন আমাকে।'

লড়তে চান, বলছে সূত্র

তৃণমূল সূত্রে খবর, ৪৪ নম্বর ওয়ার্ড থেকে লড়তে চান বাবুন। সেই মর্মে দলে আর্জিও জানিয়েছেন। তবে খাতায়কলমে যেটা প্রকাশ্যে সেটা হল শিবপুরের ঠিকানায় তাঁর ভোটার কার্ড। তাঁর দাবি, তিন মাস হল এই ঠিকানায় ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের সাইটেও সে রকমই তথ্য। কিন্তু এই ঠিকানা বদলের পরের ধাপ কী, আপাতত সেই দিকে তাকিয়েই রাজনৈতিক মহল। 

আরও পড়ুন:'অনুপ্রবেশ'-এর জের, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget