এক্সপ্লোর

Waqf Protest: ওয়াকফ আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ এবার ভাঙড়ে ! উপস্থিত বিশাল পুলিশবাহিনী..

Waqf Bill Protest Bhangar Agitation : ওয়াকফ আইনের প্রতিবাদ ভাঙড়ে, পুলিশ গাড়ি আটকানোয় তুমুল বিক্ষোভ ! বাসন্তী হাইওয়েতে আটকে প্রচুর গাড়ি

দক্ষিণ ২৪ পরগনা: ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ। ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের আটকাল পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি। পুলিশ গাড়ি আটকানোয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভের জেরে বাসন্তী হাইওয়েতে আটকে পড়েছে প্রচুর গাড়ি।

আরও পড়ুন, উপকূল এলাকায় ঘূর্ণাবর্ত ! ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গে..

অপরদিকে, ওয়াকফ অশান্তির জেরে অত্যাচারিত হয়ে মুর্শিদাবাদ থেকে ঘরছাড়া অনেকেই। সামশেরগঞ্জ ও ধুলিয়ানের অলিতে গলিতে টহল দিচ্ছে বিএসএফ। বাড়ির ছাদ থেকে সরাতে বলা হচ্ছে জমিয়ে রাখা পাথর, ইটের টুকরো। এদিকে মুর্শিদাবাদ অশান্ত হয়ে ওঠার পর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ শাসক দলের বিধায়ক। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি এখন আগের তুলনায় ভাল।মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক বাসিন্দা বলেন,'সেন্ট্রাল ফোর্স যখন থেকে আছে আমরা একটু নিঃশ্বাস ফেলতে পারছি।'

 সামশেরগঞ্জের বাতাস ভারী হয়েছে ভারী বুটের শব্দে। আর সেই বাতাসেই এখন বাঁচার অক্সিজেন পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘুম উড়ে যাওয়া কয়েকটা রাতের আতঙ্ক এখনও দরজায় কড়া নাড়ছে। আর তারই মধ্যে পরিস্থিতি বদল করার চেষ্টা করছে বিএসএফ। বাড়ির ছাদে কোথাও রাখা ইটের টুকরো, কোথাও পাথর, একটা দুটো নয়। কার্যত ডাঁই করে রাখা। স্তূপ বললেও বেশি বলা হবে না। ওপরে যে পাথরগুলো রয়েছে সেগুলো বিএসএফের তরফ থেকে সরিয়ে দিতে বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক পাথর যেগুলো বিএসএফের অভিযোগ, এখানে জমা করে রাখা হয়েছিল। 

BSF আধিকারিক বলেছেন, 'যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনিই বুঝে নিন বিল্ডিংয়ের ওপর পাথর কেন রাখা হয়েছে।আপনি তো বুঝতেই পারছেন।' আপনারা কি সেটাই এখন সরাচ্ছেন? এবিপি আনন্দ-এর প্রশ্নের উত্তরে, BSF আধিকারিক জানিয়েছেন, আমরা সরাব না। ওনাদের দিয়েই সরানো হবে। যারা স্থানীয় বাসিন্দা আছেন, তাঁদেরকে জিজ্ঞেস করুন। স্থানীয় যারা আছেন তাঁদেরকে বলুন যে এইসব পাথর যেন সরিয়ে দেয়।' বিএসএফ যখন এই ভূমিকা পালন করছে, তখন সামশেরগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget