এক্সপ্লোর

Waqf Law Protest: সুতিতে পুলিশের লাঠিচার্জ, সতর্ক করতে এলাকায় প্রচার; ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ধুন্ধুমার

Waqf Law 2025: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বুধবার তুলকালাম বাধল মুর্শিদাবাদের সুতিতে। নিমতিতা, জঙ্গিপুরের পর এবার সুতির আহিরণ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সোমবার নিমতিতা স্টেশনে অবরোধ, মঙ্গলবার জঙ্গিপুরে ধুন্ধুমারের পর এবার সুতির (Waqf Law Protest) আহিরণে অশান্তি ছড়াল।  ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। গ্রেফতার করা হয় ১০ জনকে।

সুতির আহিরণে অশান্তি: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বুধবার তুলকালাম বাধল মুর্শিদাবাদের সুতিতে। নিমতিতা, জঙ্গিপুরের পর এবার সুতির আহিরণ। ১২ নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে পরপর ইট ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। জমায়েত হঠাতে তেড়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চলে লাঠিচার্জ। এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। সতর্ক করতে চলে প্রচার। পুলিশের তরফে প্রচারে বলা হয়, "আপনারা দয়া করে যে যার বাড়ি চলে যান। কারণ এলাকায় ১৪৪ জারি করা আছে। একসঙ্গে ৫জন বা তার বেশি কেউ দাঁড়াবেন না বা জমায়েত করবেন না। যদি এর বেশি জমায়েত করেন পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।'' জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বলেন, "পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। শান্তিপূর্ণ আছে।'' 

টানা ১৩ ঘণ্টা বিতর্ক এবং ভোটাভুটির পরে গত বুধবার মধ্যরাতের পর লোকসভায় পাস হয় ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। সংসদের দুই কক্ষে পাস হওয়ার পর সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনে পরিণত হয় ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। কেন্দ্রের দাবি, এর ফলে সার্বিক ভাবে মুসলিমদের উন্নতি হবে। ক্ষমতায়ন হবে মুসলিম মহিলাদের। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের অভিযোগ, এর আইন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে খর্ব করে মুসলিমদের অধিকার হরণ করবে। এই আবহে গতকাল জঙ্গিপুরে অশান্তির প্রেক্ষিতে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকায়, মঙ্গলবার সন্ধে ৬টা থেকে, ৪৮ ঘণ্টার জন্য় BNS-এর ১৬৩ ধারা জারি করা হয়। জঙ্গিপুর মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। 

এদিকে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় যখন জঙ্গিপুর জ্বলছে, তখন পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুসলিমরা। ইমরান হকের দোকানেই আশ্রয় নিয়েছিলেন পুলিশ কর্মীরা। ব্যবসায়ীর দাবি, হাত জোড় করে প্রাণভিক্ষা চান উর্দিধারীরা। দোকানের শাটার নামাতে অনুরোধ করেন তাঁরা। উন্মত্ত জনতা দোকানে চড়াও হলেও পুলিশ কর্মীদের প্রাণরক্ষার জন্য শাটার খোলেননি ব্যবসায়ী। তার জেরে তাঁর দোকানেও ভাঙচুর চলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget