এক্সপ্লোর

Wazahat Khan : সোশ্যাল মিডিয়ায় 'হেট স্পিচ',এবার গ্রেফতার শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাত খান

ওয়াজাহাত খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় কলকাতায়। মামলাকারীদের দাবি, সোশ্যাল মিডিয়ায় বিশেষ সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন ওয়াজাহাত খান। 

'সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উস্কানি' দিয়ে ভিডিও বানিয়েছিলেন। এবার কলকাতা থেকে গ্রেফতার ওয়াজাহাত খান। ঘৃণা ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ওয়াজাহাত খান নামক ব্যক্তিকে সোমবারই গ্রেফতার করে কলকাতা পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, এই ওয়াজাহাত খান নামক ব্যক্তিই পুণের আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। আমহার্স্ট স্ট্রিটের কেশবচন্দ্র সেন লেনের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হল তাঁকে। তাঁর বিরুদ্ধে সারা দেশে ও রাজ্যে অনেকগুলি অভিযোগ দায়ের হয়েছে। বারবার তাঁকে হাজিরার নোটিসে পাঠালেও পুলিশের কাছে যাননি তিনি। দিঘা-হাওড়ায় গিয়েও খোঁজ মেলেনি তাঁর। অবশেষে ওয়াজাহাত ধরা পড়ল আমহার্স্ট স্ট্রিট অঞ্চল থেকে। 

পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে গল্ফ গ্রিন থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ব্যক্তিই শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, যার ভিত্তিতে গ্রেফতার হন শর্মিষ্ঠা। সোমবার (৯ জুন, ২০২৫) আমহার্স্ট স্ট্রিট থানা থেকে ওয়াজাহাতকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএসের ১৯৬(১)(এ)/২৯৯/৩৫২/৩৫৩(১)(সি) ধারায় ওয়াজাহাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুণেতে আইন পাঠরত ছাত্রী শর্মিষ্ঠা পানোলিকে ওয়াজাহাতের অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশ গুরুগ্রাম থেকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনেছিলেন ওয়াজাহাত।

ওয়াজাহাতের গ্রেফতারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিজেপির নিশানা বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য ওজাহাতের গ্রেফতারি নিয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন সরকারকেই নিশানা করেছেন। সোমবার, তিনি এক্স- হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেন, কলকাতা পুলিশ ওয়াজাহাতকে তার অপরাধের জন্য গ্রেফতার করেনি ... তাকে নীরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে, কারণ অসম ও হরিয়ানা পুলিশ, হিন্দুদের নিশানা করে ওয়াজাতের আপত্তিকর পোস্টের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর করেছে । মালব্য আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যেমন শেখ শাহজাহানকে বাঁচাতে পারেননি, তেমনি তিনি ওয়াজাহাত খানকেও বাঁচাতে পারবেন না। ন্যায়বিচার হবে এবং আইনের জয় হবে। যারা ঘৃণা ছড়ায় তাদের কোনও রাজনৈতিক সুরক্ষা রক্ষা করতে পারবে না। ' 

উল্লেখ্য, ওয়াজাহাত খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় কলকাতায়। মামলাকারীদের দাবি, সোশ্যাল মিডিয়ায় বিশেষ সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন ওয়াজাহাত খান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update: আলিমুদ্দিনস্ট্রিটে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে মুখ্য়মন্ত্রী!
আলিমুদ্দিনস্ট্রিটে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে মুখ্য়মন্ত্রী!
BJP News: ফের অশান্ত গিরিশপার্ক, 'বেশিরভাগ বিজেপি কর্মী গ্রেফতার', অভিযোগে আজ তুমুল বিক্ষোভ
ফের অশান্ত গিরিশপার্ক, 'বেশিরভাগ বিজেপি কর্মী গ্রেফতার', অভিযোগে আজ তুমুল বিক্ষোভ
West Bengal Election: ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে
ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে
PM Modi : প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Post : ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
Embed widget