এক্সপ্লোর

WB Assembly: মালদাকাণ্ডে উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপি বিধায়কদের

BJP MLA's Walkout: মালদার বামনগোলার ঘটনা-সহ রাজ্যে নারী নির্যাতনের একাধিক অভিযোগ তুলে বিধানসভার ভিতর ও বাইরে বিক্ষোভ দেখাল বিজেপি।

কলকাতা: মালদা (Malda News) নিগ্রহকাণ্ডের আঁচ এসে পড়ল বিধানসভায় (West Bengal Assembly)। আজ অধিবেশনের শুরুতেই মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। তা খারিজ হয়ে যেতেই প্রথমে বিধানসভার ভিতরে বিক্ষোভ ও পরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। নির্দিষ্ট নিয়ম মেনে আলোচনা প্রস্তাব জমা দিলে বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ।

নারী নিগ্রহ, অত্যাচার, হেনস্থা। আর এ নিয়ে বুধবার দুই ছবি দেখা গেল সংসদ ও বিধানসভায়। মণিপুর নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে উত্তাল হল সংসদ। আর সেদিনই মালদার বামনগোলার ঘটনা-সহ রাজ্যে নারী নির্যাতনের একাধিক অভিযোগ তুলে বিধানসভার ভিতর ও বাইরে বিক্ষোভ দেখাল বিজেপি। বুধবার বিধানসভার অধিবেশনের শুরুতে মালদা-সহ রাজ্যে একাধিক নারী নিগ্রহের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানায় বিজেপি। মুলতুবি প্রস্তাব জমা দেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কিন্তু অধ্যক্ষ তা অনুমোদন করেননি।

সূত্রের খবর, এরপরই বিধানসভার ভিতরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। শেষে ওয়াকআউট করেন তাঁরা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “অধ্যক্ষ মহোদয়কে বলার সাথে সাথেই উনি বললেন না এটা নিয়ে আলোচনা এখন করা যাবে না। পরে দেখছি। আমি অবাক হয়ে গেলাম। পরে দেখছি, আজকে এনভায়রণমেন্ট ট্যুরিজম নিয়ে আলোচনা আছে। তার থেকে কি কম ইমপরট্যান্ট এই মহিলাদের নিয়ে আলোচনা? এটা প্রথমবার নয়।এটা আগেও দেখেছি, যখনই বগটুই বা আজকে চাকরি চুরি এসব নিয়ে যখনই আলোচনা হয়েছে, তখনই ওনারা বাধা দিয়েছেন। অধ্যক্ষ মহোদয় কথা বলতে দেয়নি। মণিপুর নিয়ে আলোচনা হবে। মণিপুরের আগে মালদা নিয়ে আলোচনা করতে হবে।’’

গোটা বিষয়ে বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, হঠাৎ করে একটা চিঠি জমা দিয়েই বললাম আলোচনা করতে হবে, এটা কোনও পদ্ধতি হতে পারে না। আলোচনার জন্য প্রস্তাব জমা দেওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়ম মেনে প্রস্তাব জমা দিতে হয়। তারপর বিষয়টা ভেবে দেখা যেতে পারে।এদিন বিধানসভায় বেশ কয়েকজন আক্রান্ত মহিলাকে নিয়ে আসে বিজেপি নেতৃত্ব। অভিযোগ, পঞ্চায়েত ভোটের পর, এদেরই কারও মারধর করা হয়েছে, অথবা কারও বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Dengue Death: মৃতের সংখ্যা দুশো পার, হাসপাতালে উপচে পড়া ভিড়, ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget