এক্সপ্লোর

WB Assembly By Election 2024: 'বাগদায় আমরাই জিতব..', TMC প্রার্থী মধুপর্ণার সমর্থনে কর্মীসভায় কড়া বার্তা পার্থ ভৌমিকের

Partha On TMC Candidate Madhuparna বাগদায় তৃণমূল প্রার্থী মমতাবালার কন্যার সমর্থনে কর্মীসভা শাসকদলের, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কী বার্তা পার্থ ভৌমিকের ?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আগামী ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে সবার নজর রয়েছে বাগদা বিধানসভায়। কারণ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর (WB Assembly By Election 2024 Bagda TMC Candidate Madhuparna Thakur )। আর এবার ভোটের আগে, বাগদার কর্মীসভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন পার্থ ভৌমিক। বললেন,'প্রার্থীকে হারাতে কাঠিবাজি করলে, উল্টো কাঠি হবে'। এবং স্পষ্ট করলেন, 'বাগদায় আমরাই জিতব।' 

১০ জুলাই উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভায় উপ নির্বাচন। লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভায় ২০ হাজারেরও বেশি ভোটে হার তৃণমূল কংগ্রেসে। সেই কেন্দ্র পুনঃরুদ্ধারে তৃণমূলের হাতিয়ার তরুণ তুরকি মতুয়া বাড়ির মেয়ে তথা মমতা ঠাকুরের ছোট কন্যা মধুপর্ণা ঠাকুর। রবিবার বাগদার হেলেঞ্চা হাইস্কুলে অডিটোরিয়াম হলে মধুপর্ণার সমর্থনে কর্মী সভা করেন তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন সদ্য লোকসভা ভোটে জয়ী রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক , জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।  সভামঞ্চে গোষ্ঠী দন্দ নিয়ে কড়া বার্তা দিলেন পার্থ ভৌমিক।

 পার্থ ভৌমিক বলেন, 'বাগদায়  আমরা জিতব। কিন্তু আপনি জয়ের সঙ্গী হতে পারবেন কি না আপনাকে ঠিক করতে হবে। একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, 'আপনি যদি ভাবেন আমি একটু কাঠিবাজি করে হারিয়ে দেবেন।  পারবেন না। আমরা এখানে বসে থাকব। কাঠি কী করে উল্টো কাঠি করতে হয়, এটা ভগবানের আশীর্বাদে শিখে গেছি। অতয়েব যে যে ভাবছেন ছোট ছোট কাঠি বের করবেন ও সব ঘরে ঢুকিয়ে রাখুন। এদিন  পার্থ নেতাকর্মীদের আশ্বস্ত করেন, 'মধুপর্ণা ঠাকুরকে জেতালে ২০২৬ সালে বাগদার ভুমিপুত্র প্রার্থী হবে।'  কর্মী সভা শেষে দলীয় প্রার্থীর সমর্থনে হেলেঞ্চা বাজারে র‍্যালি করে উপ নির্বাচনের প্রচার শুরু করে তৃণমূল।

আরও পড়ুন, রেল দুর্ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যালে আহতদের দেখতে গেলেন রাজ্যপাল, বললেন..

লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলে বাগদা কেন্দ্রে সাড়ে ২০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এই কেন্দ্রে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টার। আর এই লোকসভা ভোটেও বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন মতুয়ারা। রানাঘাট ও বনগাঁ, মতুয়া অধ্যুষিত দুটি আসনেই এবারও বিজেপি জিতেছে।অন্যদিকে উপনির্বাচনে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget