এক্সপ্লোর

WB By Election 2024: উপনির্বাচনে হল না জোট, ৬টি বিধানসভায় প্রার্থী ঘোষণা কংগ্রেসের, কোথায় কে দাড়ালেন ?

Congress List WB Assembly By Poll 2024: ৬টি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, দেখুন একনজরে

কলকাতা: ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন।উপনির্বাচনে জোট হল না সিপিএম-কংগ্রেসের, আলাদা প্রার্থী ঘোষণা সিপিএম-কংগ্রেসের। ৬টি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের।

সিতাই বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী হলেন হরিহর রায় সিংহ। মাদারিহাট বিধানসভা থকে কংগ্রেস প্রার্থী করা হয়েছে বিকাশ চম্প্রমারি।
নৈহাটি বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন পরেশ নাথ সরকার। হাড়োয়া বিধানসভায়  কংগ্রেস প্রার্থী করা হয়েছে হাবিব রেজা চৌধুরীকে। মেদিনীপুর বিধানসভা  কংগ্রেসের টিকিট পেয়েছেন শ্যামল কুমার ঘোষ। তালডাংরা বিধানসভায় কংগ্রেস প্রার্থী হয়েছেন তুষারকান্তি ষন্নিগ্রহী। ১৩ নভেম্বর রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে ভোট, ২৩ নভেম্বর ফল ঘোষণা।

 ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি ,তৃণমূল এবং বামেরা।  ৫ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট।তবে হাড়োয়া কেন্দ্রের প্রার্থীর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। 'পরে জানানো হবে' বলে বামেদের তরফে ঘোষণা হয়েছে।রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র ফেসবুক পোস্টে শুরুতেই লিখেছেন, 'এ লড়াই লড়তে হবে। এ লড়াই জিততে হবে।'

তালডাঙরা কেন্দ্রে সিপিআইএম মনোনীত প্রার্থী দেবকান্তি মোহান্তি। মেদিনীপুর কেন্দ্রে মনিকুন্তল খামরুইকে (সিপিআই প্রার্থী) টিকিট দিয়েছে বামেরা।  মাদারিহাট কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী পাদম ওঁরাও। সীতাই কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অরুন কুমার বর্মা। নৈহাটি কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী পদে দাঁড় করানো হয়েছে দেবজ্যোতি মজুমদারকে।  

১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মঙ্গলবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুরু তৎপরতা।

আরও পড়ুন, ঘনাচ্ছে দুর্যোগের আশঙ্কা, আগামীকাল বেলা ১২টার মধ্যে দিঘার সব হোটেল খালির নির্দেশ

সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি,হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট, এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে ভোট হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget