এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘কুন্তলকে আপনি সৃষ্টি করেছেন, সায়নীর সৃষ্টি আপনার হাতে’, রক্ষাকবচের প্রশ্নে অভিষেককে পাল্টা শুভেন্দুর

Abhishek Banerjee: অভিষেক 'চোর' বলেই আদালত রক্ষকবচ তুলে নিয়েছে বলে মন্তব্য করলেন শুভেন্দু।

কলকাতা: কোনও রকম রাখঢাক না করেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দিকে আঙুল তুলেছিলেন (Calcutta High Court)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপি-তে তাঁর অনুগামীদের প্রতি আদালতের আচরণ পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছিলেন প্রকাশ্যে। সেই নিয়ে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু। অভিষেক 'চোর' বলেই আদালত রক্ষকবচ তুলে নিয়েছে বলে মন্তব্য করলেন।

শুক্রবার আহত তৃণমূলকর্মীদের দেখতে গিয়ে SSKM চত্বরে দাঁড়িয়ে আদালতকে নিশানা করেছিলেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনে হিংসা, অশান্তি, খুনোখুনির দায় কার্যত আদালতের দিকেই ঠেলেছিলেন তিনি। বিচারপতিদের একাংশ বিজেপি নেতাদের রক্ষা না করলে, রাজ্যের হাত বেঁধে না রাখলে ব্যবস্থা নেওয়া যেত বলে দাবি করেছিলেন। সেই নিয়ে বিতর্ক হতে সময় লাগেনি। 

সেই আবহে এবার মুখ খুললেন শুভেন্দু। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেককে কটাক্ষ করলেন তিনি। এদিন শুভেন্দু বলেন, "আপনারা মিথ্যা মামলা করেছিলেন বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে (আমাদের)। আপনি চুরি করেছেন, তাই রক্ষাকবচ তুলে নিয়েছে। আপনি একটা চোর। কুন্তলের সৃষ্টি আপনি করেছেন, সায়নীর সৃষ্টি আপনার হাত দিয়ে, ভায়া কুন্তল। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি আপনি করেছেন।"

আরও পড়ুন: Abhishek Baneerjee: আদালতের সমালোচনা করায় অভিষেকের সাংসদপদ খারিজের দাবি, স্পিকারকে চিঠি দিলেন সৌমিত্র

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু। বলেন, "কালীঘাটের কাকু আপনার লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর। আপনার মা, বাবা, স্ত্রী সংস্থার ডিরেক্টর। তার এমডি জেলের ভিতরে। আপনি চোর বলে নিরাপত্তা তুলে নিয়েছে আদালত। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন বলে রক্ষাকবচ দিয়েছে।"

পঞ্চায়েত নির্বাচনে হিংসা, অশান্তি, খুনোখুনি নিয়ে তরজার মধ্যেই গতকাল আদালতকে নিশানা করেন অভিষেক। বলেন, "পুলিশ ব্যবস্থা নেবে কী করে? অত্যন্ত দুঃখজনক বিষয় হল, হাইকোর্ট এদের নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে। আমি বার বার বলেছি, বিচারব্যবস্থার একাংশ যেভাবে বিজেপি-কে মদত দিচ্ছে, গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ হচ্ছে বিচারব্যবস্থা, চতুর্থ সংবাদমাধ্যম। এই দুই স্তম্ভকে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে চলেছে বিজেপি।"

শুভেন্দুর প্রসঙ্গে অভিষেক বলেন, "হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এমন রায় দিচ্ছেন যে, শুভেন্দু যদি আগামী দিনেও কোনও অপকর্ম করেন, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না, দায়ের করা যাবে না FIR. বিচারপতি রাজাশেখর মান্থাই বিজেপি-র গুন্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখেছেন।"

অভিষেকের এই মন্তব্যে এই মুহূর্তে উত্তাল বঙ্গ রাজনীতি। আদালত অবমাননার অভিযোগও উঠছে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আদালত এবং সংবিধান অবমাননায় অভিষেকের  সাংসদপদ খারিজ হওয়ার দাবি জানিয়েছেন। সেই আবহেই অভিষেকের মন্তব্যে নিজের প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget