এক্সপ্লোর

Birbaha Hansda: মানুষের দরজায় দরজায় গিয়ে কাজ করতে চাই: বীরবাহা হাঁসদা

Birbaha Hansda at Raj Bhavan:বাংলার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা। শপথ গ্রহণের পর কী বললেন তিনি

কলকাতাঃ বাংলার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। এদিন রাজভবনে শপথগ্রহণের পর বীরবাহা হাঁসদা বলেন, 'প্রথমত আমি ধন্যবাদ জানাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee), যে আমার উপরে ভরসাটা রেখেছেন। যা আমাকে ভোট দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, তাঁদেরকেও ধন্যবাদ জানাই। যেভাবে নেত্রী এবং অভিষেক স্যার বলবেন, মানুষের দরজায় দরজায় গিয়ে কাজ করতে চাই।' 

নামেই তফাৎ-কাজটা একই: সিনেমা প্রসঙ্গ উঠতেই কী বললেন বীরবাহা হাঁসদা ?

এদিন সিনেমায় কাজ করা প্রসঙ্গ উঠতেই বীরবাহা হাঁসদা আরও বলেন,'সিনেমায় যখন কাজ করেছি, আদিবাসী মানুষের জন্য কাজ করেছি। দলে ঢুকে যখন কাজ করতে নেমেছি, সেই মানুষের জন্যই কাজ করতে নেমেছি। নামেই তফাৎ-কাজটা একই, বললেন তিনি। প্রসঙ্গত, রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই। সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পাণ্ডের প্রয়াণে মন্ত্রিসভার রদবদল হবে। সুব্রতদা মারা গিয়েছেন। সাধন পাণ্ডে মারা গিয়েছেন। পার্থদা জেলে রয়েছেন। এদের কাজগুলি কে করবেন।কাউকে না কাউকে তো কাজগুলি করতে হবে। অনেকগুলি দফতর ফাঁকা পড়ে রয়েছে। আমার পক্ষে একা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয়। আমরা একটা ছোট্টো রদবদল করব।' মুখ্যমন্ত্রী আরও জানান,' বর্তমান মন্ত্রিসভার ৪-৫ জনকে দলের কাজে লাগানো হবে। ৫-৬ জন নতুন মুখ আসবেন।'এদিন সেই কথা মতোই রাজভবনে শপথ নিলেন বাবুল-সহ বাংলার নতুন মন্ত্রীরা।

শপথ নিলেন বাংলার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিই শেষকথা', মন্ত্রিসভার রদবদল ঘোষণা ঘিরে কী বলছেন মুকুল-কুণালরা ?

এদিন বিকেল ৪ টে বাজার সঙ্গে সঙ্গেই শপথ গ্রহণ করা শুরু করালেন ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন (Governor)। রাজ্য মন্ত্রিসভায় নতুন ৮ জন মন্ত্রীর অন্তর্ভুক্তি। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ,স্নেহাশিস চক্রবর্তী এবং প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৗধুরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সত্যজিত্‍ বর্মন এবং তাজমুল হোসেন। নতুন মন্ত্রীদের শপথগ্রহণের সময় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন।

 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget