এক্সপ্লোর

Mamata Banerjee: ‘DA দেওয়া বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক, আপত্তি থাকলে...’, বললেন মমতা

Mamata on DA: মহার্ঘভাতা নিয়ে লাগাতার আন্দোলন চলছে। বার বার সেই নিয়ে প্রশ্নের মুখে পড়ছে রাজ্য। বিরোধীরাও লাগাতার কটাক্ষ করে চলেছে। সেই প্রসঙ্গে বামেদের নিশানা করেন মমতা।

কলকাতা: শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)সভা ঘিরে যখন সাজ সাজ রব, সেই সময় বিধানসভায় দাঁড়িয়ে, নাম না করে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধায়কদের বেতনবৃদ্ধি নিয়ে সমালোচনার জবাব দিলে যেমন, তেমনই ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন। মহার্ঘভাতা নিয়ে কথা বলতে গিয়ে বামেদেরও নিশানা করেন মমতা। (CPM)

মহার্ঘভাতা নিয়ে লাগাতার আন্দোলন চলছে। বার বার সেই নিয়ে প্রশ্নের মুখে পড়ছে রাজ্য। বিরোধীরাও লাগাতার কটাক্ষ করে চলেছে। সেই প্রসঙ্গে বামেদের নিশানা করেন মমতা। বলেন, "বামেদের জন্যই এই সমস্যা। ওদের দেনা শোধ করে যেতে হচ্ছে। ২০১৯ সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে গুরুত্ব দিয়ে ৯০ শতাংশ মহার্ঘভাতা দিয়েছি। ধাপে ধাপে ১ লক্ষ ৬৬ হাজার ৮৬৫ কোটি টাকা দেওয়া হয়েছে। ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কার্যকর করতে গিয়ে ২ লক্ষ ৫২ হাজার কোটি খরচ হয়েছে। কিন্তু মনে রাখুন, মহার্ঘভাতা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। কারও আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারে গিয়ে কাজে যোগ দিন।" কেন্দ্র এবং রাজ্যের বেতনের কাঠামো আলাদা, ছুটিও আলাদা। একমাত্র বাংলাই পেনশেন দেয়। তাই তুলনা এক্ষেত্রে উপযুক্ত নয়। (Mamata on DA)

বুধবার রাজ্য বিধানসভায় নাম না করে বিজেপি-কে নিশানা করেন মমতা। বিধায়কদের বেতনবৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, "আমার কাছে দিনের পর দিন বিধায়করা কম বেতনের কথা জানিয়ে এসেছেন। যাঁদের পকেট ভর্তি, যাঁরা কোটি কোটি টাকার বিধায়ক, তাঁদের বেতন লাগে না। কিন্তু আমার অনেক বিধায়ক রয়েছেন, যাঁরা চাষ করেন। তাঁদের কথা কিন্তু কেউ বলেন না!"

আরও পড়ুন: Amit Shah Speech: ২০২৪এ মোদিকে ক্ষমতায় ফেরানো, ২৬এ বাংলা থেকে মমতাকে উৎখাত করার ডাক শাহর

 ১০০ দিনের কাজের প্রাপ্য নিয়েও এদিন সরব হন মমতা। বলেন, "দিনের পর দিন ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পেলেন না, তাঁদের জন্য় বুক কাঁদে না এঁদের। লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন এঁরা।" বিজেপি-কে কটাক্ষ করে মমতা আরও বলেন, "যাদের আছে ভূরি ভূরি, সেই করে বেশি চুরি। গেরুয়া পরলেই সাধু হওয়া যায় না। আমাদের প্রাপ্য টাকা দিয়ে নিজেদের ছবি লাগাচ্ছে। সব গেরুয়া করে দিয়েছে।"

দুর্নীতির অভিযোগে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী  গ্রেফতার হয়েছেন। নাম জড়িয়েছে আরও বেশ কয়েক জনের। তার জবাব দিতে গিয়ে এদিন ফুঁসে ওঠেন মমতা। বলেন, "গোটা দেশকে ভিখারি করে দিয়ে তৃণমূলকে চোর বলে! যাদের কোটি কোটি টাকা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। সিপিএম থেকে আসা কেউ কিছু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। 'কৃষ্ণ কল্যাণী, তন্ময়কে থ্রেট করল, গুটি গুটি পায়ে ইনকাম ট্যাক্স চলে গেল।" আগামী দিনে যন বিজেপি ক্ষমতায় থাকবে না, প্রত্যেকের দেনা-পাওনা কড়ায় গন্ডায় বুঝে নেবেন বলেও জানান।

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget