এক্সপ্লোর

WB Corona Update: একদিনে আক্রান্ত ১৩, বাংলায় এই মুহূর্তে করোনা পজিটিভ কত?

Covid19 Update: ৫ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। 

কলকাতা: বাংলায় এইমুহূর্তে করোনা পজিটিভ (West Bengal Corona Update) ৭০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ১ জানুয়ারিতে নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত। ১৩ জনের মধ্যে ৫ জন মিন্টো পার্কের একটি হাসপাতালে ভর্তি। ৫ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। 

ফের করোনা আতঙ্ক: বর্ষবরণে চোখ রাঙাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট JN.1। করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের উদ্বেগকে সঙ্গী করে শুরু হয়েছিল ২০২৩। একটা বছর পেরিয়ে ২০২৪ সালেও বজায় রয়েছে কোভিড-আতঙ্ক। বছরের প্রথম দিনই ফের বাড়ল করোনা নিয়ে উদ্বেগ। ১ জানুয়ারিতে নতুন করে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

বর্ষবরণে করোনা উদ্বেগ বাড়িয়েছে গোটা দেশেই। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারও। করোনার নতুন উপপ্রজাতি JN.1-এর হঠাৎ বাড়বাড়ন্ত নিয়ে গত সপ্তাহে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠকের পরে, রাজ্যের তরফেও বৈঠকের আয়োজন করা হয়। একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে। সূত্রের খবর, ওই বৈঠকে,করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে। পাশাপাশি করোনা পজিটিভ হলেই, রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়, সেই ব্যাপারে, হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর কথা বলে হয়েছে বৈঠকে। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে, রাজ্য প্রশাসনও, প্রত্যেক জেলায়, হাসপাতালগুলিতে অন্তত কিছু বেড, কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে।

বেশ কয়েকমাস হল  WHO কোভিড -19 কে আর জনস্বাস্থ্যে জরুরি অবস্থা বলছে না। কিন্তু তাও পিছু ছাড়ছে না ভাইরাস। চিকিৎসকদের মতে, কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টটি বেশ কয়েকটি নতুন সাবভ্যারিয়েন্টে পরিবর্তিত হয়েছে। সম্প্রতি  JN.1 সাব ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে,, যার ফলে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে কারও কারও অভিমত। যদিও বিশেষজ্ঞরা এখনই এটিকে একটি নতুন তরঙ্গ বলছে না।  চিকিৎসকদের মতে আরও কয়েক দিন অপেক্ষা করে দেখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই বলেই মনে করছেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Daily Astrology : আর্থিক ক্ষতির আশঙ্কা, বিগড়ে যেতে পারে স্বাস্থ্য! কেমন কাটবে মঙ্গলবার?

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget