এক্সপ্লোর

Local Train Rescheduled: সময়সীমা নিয়ে বিভ্রান্তি, চরম বিশৃঙ্খলা, ট্রেন থেকে পড়ে আহত একাধিক

Local Train Rescheduled: দমদম, ব্যারাকপুর, দমদম স্টেশনে ট্রেন থেকে বড়ে গিয়ে আহত মহিলা-সহ একাধিক। চূড়ান্ত বিশৃঙ্খলা হাওড়া স্টেশনেও।

কলকাতা: ট্রেনের সময়সীমা (Local Train Schedule) ঘিরে চূড়ান্ত বিভ্রান্তি। তার জেরে চূড়ান্ত বিশৃঙ্খলা স্টেশনে স্টেশনে। হুড়োহুড়ি, ধাক্কাধাক্কিতে ট্রেন থেকে পড়ে গিয়ে আহতও হলেন একাধিক মানুষ। দমদম, বারুইপুর, ব্যারাকপুর স্টেশন থেকে এমন একাধিক অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে। আহতদের মধ্যে রয়েছেন একাধিক মহিলাও।

সোমবার থেকে রাজ্য জুড়ে আংশিক বিধিনিষেধ (COVID Rules) চালু হয়েছে। তাতে প্রথমে সন্ধ্যা ৭টা পর্যন্তই লোকাল ট্রেন চলবে বলে ঠিক হয়েছিল। তা নিয়ে ক্ষোভের মুখে পড়ে সোমবার বিকেলে ট্রেনের সময়সীমা ৩ ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়। রাজ্যের পরামর্শেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় রেল।

কিন্তু দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিকেলে এই মর্মে লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও, যাত্রীদের কাছে সেই খবর পৌঁছয়নি। তাই আগের নির্দেশিকা মেনেই সন্ধ্যা ৭টার ট্রেন ধরতে ভিড় উপচে পড়ে স্টেশনগুলিতে। ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।

আরও পড়ুন: Kolkata Local Train Rescheduled: সন্ধেয় নয়, রাত ১০টায় লাস্ট লোকাল, যাত্রীদুর্ভোগ এড়াতে সিদ্ধান্ত

এমন পরিস্থিতিতে দমদম স্টেশনে সাড়ে ৫টার আপ বনগাঁ লোকাল থেকে পড়ে গিয়ে আহত হন এক যাত্রী। ব্যারাকপুর স্টেশনে ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হন এক মহিলা। বারুইপুর স্টেশনের কাছে এক মহিলা ট্রেন থেকে পড়ে আঘাত পান। ডায়মন্ড হারবারেও ট্রেন থেকে পড়ে চোট পান এক মহিলা। ভিড়ের চাপেই ট্রেন থেকে তাঁরা পড়ে যান বলে দাবি প্রত্যদর্শীদের।

হাওড়া স্টেশনেও এ দিন তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাওড়া-মেদিনীপুর শাখায় ট্রেন না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। অভিযোগ ওঠে, বিকেল ৫টায় শেষ ট্রেন ছেড়ে গিয়েছে। তার পর আর ট্রেন মেলেনি। প্রথমে এ নিয়ে রেলের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিক্ষোভ সামাল দিতে পরে হাওড়া স্টেশন থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেদিনীপুর স্পেশাল ছাড়বে বলে জানায় রেল।

কিন্তু ট্রেনের সময়সীমা বাড়ানো হলেও, স্টেশনে যাত্রীদের জন্য তা ঘোষণার ব্যবস্থা করা হল না কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। যাত্রীদের একাংশের দাবি, ট্রেন পাবেন না বলে কাজকর্ম সেরে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিলেন তাঁরা। যদি আগে জানা যেত যে ট্রেনের সময়সীমা বাড়ছে , তাহলে পড়িমড়ি কের স্টেশনে ছুটতেন না মানুষ দুর্ঘটনাও এড়ানো যেত।  

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে

ভিডিও

Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget