এক্সপ্লোর

COVID Variant Omicron: রাজ্যে ওমিক্রন সংক্রমিত আরও ৩, একজন ওড়িশায়

COVID Variant Omicron:সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে সরকার। বাজার, দোকান, লোকাল ট্রেন, বিমান যাত্রা, স্কুল-কলেজ, বার-রেস্তোরাঁ—এই সব ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি করা হতে পারে।

কলকাতা: প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (COVID Cases)। তার মধ্যেই রাজ্যে আরও দুই ওমিক্রণ (COVID Variant Omicron) আক্রান্তের হদিশ মিলল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বাংলাদেশ থেকে আসার সময় পেট্রাপোল সীমান্তে নমুনা পরীাক্ষা (Sample Test) করান ওই দুই ব্যক্তি। শনিবার তাঁদের রিপোর্ট পজিটিভ (COVID Report) এসেছে। আবার ওড়িশা থেকে আসা এক ব্যক্তির শরীরেও ওমিক্রন ধরা পড়েছে। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই নিয়ে, রাজ্যে এখনও পর্যন্ত ১৮ জন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গেল।

এ দিকে দৈনিক সংক্রমণও কার্যত রকেটের গতিতেই বেড়ে চলেছে। কলকাতায় মারাত্মক ভাবে ছড়াচ্ছে করোনা। কলকাতার পজিটিভিটি রেট ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন চিকিৎসকরা। সোমবার থেকে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে রাজ্য সরকার।

শনিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন  ৪ হাজার ৫১২ জন। গতকালের দৈনিক সংক্রমণ ছিল ৩ হাজার ৪৫১।  অর্থাৎ এক দিনে লাফিয়ে সংক্রমণ বাড়ল ১ হাজার ৬১।  গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে  ৯ জন করোনা রোগীর।

আরও পড়ুন: Sourav Ganguly Health Update: ওমিক্রন পরীক্ষার রিপোর্ট হাতে এল সৌরভের, কী জানাল হাসপাতাল?

শুক্রবারের তুলনায় শনিবার রাজ্যে করোনা পরীক্ষাও (COVID Test) কম হয়েছে। এক দিন আগে যেখানে ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। এ দিন পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ৫৪২ জনের নমুনা। যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হয় এবং তার মধ্যে যত জনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, তাকে সংক্রমণের হার বলা হয়। রাজ্যে এই মুহূর্তে করোনা সংক্রমণের হার ১২.০২ শতাংশ। শুক্রবার, কলকাতায় পজিটিভিটি রেট ছিল সাড়ে ১৮ শতাংশ। শনিবার, সেই সংখ্যা ছাব্বিশ শতাংশ ছাড়িয়ে গেছে। অর্থাৎ, যাঁরা কোভিড টেস্ট করাচ্ছেন, তাঁদের প্রতি চার জনের মধ্যে এক জনের শরীরে সংক্রমণ ধরা পড়ছে।

এই অবস্থায়, সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করার কথা ভাবছে সরকার। সূত্রের খবর, জমায়েত, বাজার, দোকান, লোকাল ট্রেন, বিমান যাত্রা, স্কুল-কলেজ, বার-রেস্তোরাঁ—এই সমস্ত ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি করা হতে পারে।

আগামী ৩ জানুয়ারি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্টস উইকের অনুষ্ঠান করার কথা ছিল। করোনার রেকর্ড সংক্রমণ-বৃদ্ধির জেরে আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রবিবার থেকে রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ শিবিরও শুরু হওয়ার কথা ছিল। তা-ও বাতিল হতে পারে। ৭ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা। করোনা আবহে তা নিয়েও রাজ্য সরকার ভাবনাচিন্তা করছে বলে সূত্রের খবর। এদিকে, সংক্রমণ বৃদ্ধির জেরে, রাজ্যের সব আদালতে ভার্চুয়াল মাধ্যমে শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
West Bengal News Live: নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
Cancer treatment: সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
RG Kar Hospital: ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget