এক্সপ্লোর

WB Dengue Death: দক্ষিণ দমদমে ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু

South Dumdum Dengue Death: ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। শুধুমাত্র দক্ষিণ দমদম পুর এলাকায় ডেঙ্গিতে ৭ জনের মৃত্যু।

কলকাতা: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি (Dengue)। দক্ষিণ দমদমে (South Dumdum) ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু। মৃতার নাম রুনা বসাক, বয়স ৫৩।  মৃতের বাড়ি বাঙুরের শ্যামনগর রোডে। নাগেরবাজারের বেসরকারি হাসপাতালে মৃত্যু রুনা বসাকের। 

ফের ডেঙ্গি আক্রান্তর মৃত্যু: রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। বেসরকারি মতে, রাজ্যে মৃত্যু হয়েছে ৪৩ জনের। সরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩। কলকাতা তো বটেই দক্ষিণ দমদম পুর এলাকাতেও ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি। জানা গিয়েছে, ১৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন রুনা। মৃত্যু হয় ২১ সেপ্টেম্বর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। শুধুমাত্র দক্ষিণ দমদম পুর এলাকায় ডেঙ্গিতে ৭ জনের মৃত্যু।

পাশাপাশি কলকাতায় প্রাণঘাতী ডেঙ্গি। এবার মৃত্যু হল কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড়ের প্রিন্স গোলাম মহম্মদ শা রোডের ১২ বছরের বালিকার। যাদবপুর গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ডোনা দাস। পরিবার সূত্রে খবর, বুধবার, ২০ সেপ্টেম্বর জ্বর আসে। পরের দিনই ডেঙ্গি ধরা পড়ে। শুক্রবার পেটে ব্যথা শুরু হওয়ায় স্থানীয় চিকিৎসককে দেখানো হয়। শনিবার নিজেই হাসপাতালে নিয়ে যেতে বলে ওই বালিকা। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে ইমার্জেন্সিতেই মৃত্যু হয় বালিকার। এলাকায় আরও অনেকে ডেঙ্গিতে আক্রান্ত। দিনের বেলাতেও মশারি টাঙিয়ে রাখতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পুরসভা কোনও কাজ করছে না। কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি। অসচেতনতাকেই দায়ী করেছেন তৃণমূল কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী। তাঁর দাবি, চলতি মরশুমে শুধুমাত্র তাঁর ওয়ার্ডেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। কলকাতা পুর-এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। 

এদিকে ডেঙ্গি নিয়ে এই উদ্বেগের মধ্যেই নতুন বিতর্ক। চলতি বছরে ডেঙ্গি সংক্রান্ত তথ্য রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে। তথ্য বলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গই এখনও পর্যন্ত কতজন ডেঙ্গি আক্রান্ত এবং ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে, সেই সংক্রান্ত কোনও পরিসংখ্যান দেয়নি। এর আগে ২০২০, ’২১ এবং ’২২ সালে রাজ্য সরকার ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠালেও, ২০১৮ এবং ’১৯ সালেও কোনও তথ্য দেয়নি বলে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে উল্লেখ। 

আরও পড়ুন: Malda: ভাঙন মোকাবিলায় ব্যবস্থা না নিলে বিজেপি সাংসদ, নেতাদের গঙ্গায় ছুড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget