এক্সপ্লোর

WB Dengue Case: বর্ষা আসতেই আতঙ্ক, রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

West Bengal News: কখনও চড়া রোদ, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। জায়গায় জায়গায় জমছে জল, আর তাতে জন্মাচ্ছে মশার লার্ভা। বর্ষা আসতেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি প্রকোপ।

কলকাতা: বর্ষা আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এই মাসেই, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় হাজার। ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, অন্যদিকে, কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। ডেঙ্গি নিয়ন্ত্রণে জোরকদমে মাঠে নেমেছে স্বাস্থ্য দফতর। 

কখনও চড়া রোদ, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। জায়গায় জায়গায় জমছে জল, আর তাতে জন্মাচ্ছে মশার লার্ভা। বর্ষা আসতেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি প্রকোপ। স্বাস্থ্য় দফতরের তথ্য় বলছে, এই মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় হাজার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে আক্রান্ত হয়েছেন ৩৬৭ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৩৫৬। হুগলিতে ২৬৫। অন্যদিকে, হাওড়ায় ২৪১ জন ও মালদায় ২৩৩ জন আক্রান্ত হয়েছেন। কলকাতার আক্রান্তের সংখ্য়া ১৭৬।

২০২৩ সালে, রাজ্য়ের ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড। আক্রান্ত হয়েছিলেন প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা নিয়ে ইতিমধ্যে বৈঠক সেরেছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখা যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলেন, "এবারে ডেঙ্গি হয়েছ গত ২ বছরে কমেে এবারে বাড়ার আশঙ্কা। যেহেতু এগিয়ে এসেছে বর্ষা, সেইজন্যই বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাবও।'' সংক্রামক রোগ বিশেষজ্ঞ অমিতাভ নন্দী বলেন, "এখন আর কোনও শহরাঞ্চলে থেমে নেই ডেঙ্গি। এর ব্যপ্তি এখন অনেক দূর।''

শুধু ডেঙ্গিই নয়, ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে কয়েকবছর ধরে প্রথম দশে কলকাতা। টানা ৩ বছর ছিল ১ নম্বরে, এবার রয়েছে ষষ্ঠ স্থানে। ফের কেন্দ্রীয় সরকারের বার্ষিক ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক জায়গায় কলকাতা। ২০২৪ সালের ম্যালেরিয়া রিপোর্ট প্রকাশ করে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের ৭৭৫টি জেলার মধ্যে ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে কলকাতা। কেন্দ্রের তালিকায় কলকাতার আগে রয়েছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম ও গোড্ডা এবং ওড়িশার কালাহান্ডি, রায়গড়া ও কান্ধামাল জেলা। গত বছর কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৭৭ জন। দেশের মেট্রো শহর গুলোর মধ্যে একমাত্র কলকাতাতেই এই পরিমাণ ম্যালেরিয়া হয়েছে গত বছর। তবে শুধু ২০২৪ নয়, উদ্বেগের একই ছবি ছিল ২০২১, ২২ ও ২৩ সালে। পরপর তিন বছর দেশের সব জেলাকে পিছনে ফেলে ম্যালেরিয়া সংক্রমণে দেশের মধ্যে প্রথম হয় কলকাতা জেলা। 

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget