এক্সপ্লোর

WB Dengue: ডেঙ্গি আক্রান্ত তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়

Tapas Chatterjee: ডেঙ্গি আক্রান্ত রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক। ভর্তি করা হল অ্যাপোলো হাসপাতালে।

রঞ্জিত সাউ, বিধাননগর: ডেঙ্গি (Dengue) আক্রান্ত তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। ডেঙ্গি আক্রান্ত রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক। ভর্তি করা হল অ্যাপোলো হাসপাতালে।

ডেঙ্গি আক্রান্ত তৃণমূল বিধায়ক: ক্যালেন্ডার বলছে শরৎ, কিন্তু, এখনও পাকাপাকিভাবে বিদায় নেয়নি বর্ষা।পুজো আসতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও, আনন্দ ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে ভয়।যে ভয়ের অপর নাম ডেঙ্গি। জ্বর আর ডেঙ্গি সংক্রমণ কাঁপুনি ধরাচ্ছে ঘরে ঘরে। এবার ডেঙ্গি আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক। মঙ্গলবার সন্ধেয় ভর্তি করা হল বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। 

প্রায় প্রতিদিনই আসছে ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর খবর। মঙ্গলবারও মৃত্য়ু হয়েছে ডেঙ্গি আক্রান্ত বছর ২৭-এর প্রিয়া রায়ের। হাসপাতাল সূত্রে খবর, রবিবার ডেঙ্গির উপসর্গ নিয়ে M.R বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় প্রিয়াকে। অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমে মৃত্যুর উল্লেখ করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর একাধিক অঙ্গপ্রত্য়ঙ্গ কাজ করছিল না। প্রিয়ার বাড়ির অদূরেই বিশাল এলাকা জুড়ে রয়েছে জঞ্জালের স্তূপ। পুরসভার তরফে দেওয়া বোর্ডে লেখা আছে, জঞ্জাল ফেলা নিষেধ। কিন্তু, তা আর শোনে কে?

বিধাননগর পুরসভা, দক্ষিণ ও উত্তর দমদম, বরানগর, কামারহাটি, শ্রীরামপুর, আসানসোল, দুর্গাপুর,উত্তরপাড়া কোতরং পুরসভা-সহ মোট ৪৭টি ব্লককে আগেই ডেঙ্গি সংক্রমণের হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। সোমবার নবান্নের বৈঠকে নতুন করে লালগোলা, ফারাক্কা, হিলিকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্রের খবর, নতুন করে ৫৩টি ব্লকে ডেঙ্গি সংক্রমণ মাথাচাড়া দিয়েছে বলে জানানো হয়েছে।

ডেঙ্গি সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে, আক্রান্তের নিরিখে শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনাকে কেন্দ্র করে। এর গ্রামীণ অঞ্চলের মধ্য়ে হাবড়া, গুমা, বনগাঁয় সংক্রমণ সবচেয়ে বেশি। বসিরহাট স্বাস্থ্য জেলার মধ্য়ে বসিরহাট ১ নম্বর ব্লক ও বাদুরিয়ায় সংক্রমণ বেশি। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিধাননগর পুর এলাকায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯২ জন। দক্ষিণ দমদমে আক্রান্ত ৭৩২ জন। উত্তর দমদমে ডেঙ্গিতে আক্রান্ত ৩১৮ জন। হাওড়ায় ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সংখ্য়াটা ৬২৬। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ২,জয়নগর ২ ও ক্য়ানিং-এ সংক্রমণ বেশি। নদিয়ার হরিণঘাটা ও রানাঘাটে সংক্রমণ বেশি।

আরও পড়ুন: Calcutta High Court: কর্তব্যে গাফিলতির অভিযোগ, দুই জেলার দুই স্কুল পরিদর্শককে অপসারণের নির্দেশ

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget