এক্সপ্লোর

Rajasekhar Mantha Update : "বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা পৃথিবীর কোথাও হয় না", স্বরাষ্ট্রসচিব-সিপিকে কড়া বার্তা রাজ্যপালের

Governor on Mantha Issue : পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, রাজ্যপাল তাঁদের বলেন, বিচারব্যবস্থাকে কখনওই সন্ত্রস্ত করা যায় না। এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না।

কলকাতা : বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) বাড়ি ও হাইকোর্ট চত্বরে তাঁর নামে কুরুচিকর পোস্টার দেওয়া এবং বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনায় কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C V Ananda Bose)। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, রাজ্যপাল তাঁদের বলেন, বিচারব্যবস্থাকে কখনওই সন্ত্রস্ত করা যায় না। এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না।

সূত্রের খবর, তিনি আরও বলেন, কারও কোনও রায় পছন্দ না হলে, উচ্চ আদালতে যেতে পারেন। বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, এটা পৃথিবীর কোথাও হয় না। পাশাপাশি বিচারপতি মান্থাকে উপযুক্ত সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। শুধু তাই নয়, রাজ্যপাল বলেন, সেই সুরক্ষা ব্যবস্থায় বিচারপতি যেন আশ্বস্ত হন। সূত্রের খবর, পোস্টার খোলা হয়েছে কিনা, তাও জানতে চান রাজ্যপাল। স্বরাষ্ট্রসচিব ও পুলিশ কমিশনারের উত্তরে সন্তোষপ্রকাশ করেন সিভি আনন্দ বোস। তবে তিনি বিষয়টি দিল্লিতে জানাবেন বলেও জানান। সূত্রের খবর, এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও ফোনে কথা বলেন রাজ্যপাল।

কলকাতা হাইকোর্টের বিচারপতির মতো সম্মানীয় এবং সাংবিধানিক পদাধিকারীর বাড়ির কাছেই, তাঁর বিরুদ্ধে পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে যায় সম্প্রতি! আদালতে বেনজির বিশৃঙ্খলা! বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে পথ আটকে বিক্ষোভ দেখানো হয়! যার জেরে থমকে যায় আদালতের বিচারপ্রক্রিয়া। ভুগতে হয় বিচারপ্রার্থীদের। ফলে এই ঘটনা সাধারণ মানুষের স্বার্থ এবং গণতন্ত্রের ওপর কার্যত আঘাত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবারের এই ঘটনা নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে।

বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের আশ্বাস-

এই পরিস্থিতিতে এই এজলাসের সামনে আর কিছু হবে না বলে আশ্বস্ত করলেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক। তিনি বলেন, আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে। তবে দু’ পক্ষ না থাকলে কোনও মামলার রায় না দেওয়ার অনুরোধ করছি। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে জানান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক। বিচারপতি বলেন, আমার অনুরোধ, আদালতের সম্মান নষ্ট করবেন না। শুধুমাত্র আমার এজলাস নয়, অন্য কোনও বিচারপতির এজলাসের সামনে যাতে এই ঘটনা না ঘটে সেদিকে নজর দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা। 

আরও পড়ুন ; বিচারপতি মান্থার বাড়ি-এজলাসে বাড়ল নিরাপত্তা, হাইকোর্টের ঘটনাক্রমে ক্রুব্ধ প্রধান বিচারপতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget