এক্সপ্লোর

CV Ananda Bose: রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়, এবার বন্দিমুক্তির ফাইল ফেরত পাঠালেন সিভি আনন্দ বোস, চাইলেন কৈফেয়তও

15 August: ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের আগে ৭১ জন বন্দির মুক্তির সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার।

কলকাতা: রাজ্য এবং রাজ্যপালের সংঘাতে নয়া মোড়। এবার বন্দিমুক্তি নিয়ে সরাসরি রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বন্দিমুক্তি সংক্রান্ত ফাইল নবান্নে ফেরত পাঠালেন তিনি। কোন বন্দির মুক্তি, কোন যুক্তিতে মুক্তি, তার ব্যাখ্যা চেয়ে পাঠালেন তিনি। এর ফলে আবারও রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের টানাপোড়েন সামনে চলে এল।  (CV Ananda Bose)

রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে ফাইল পাঠানো হয় রাজভবনে

১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের (Independence Day) আগে ৭১ জন বন্দির মুক্তির সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রাজ্যের জেলে বন্দি ১৬ জন বিদেশি বন্দির মুক্তির প্রস্তাবও রয়েছে। সেই নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে ফাইল পাঠানো হয় রাজভবনে। সেই ফাইলই ফের নবান্নে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল বোস।

প্রতি বছরই ১৫ অগাস্ট এবং ২৬ জানুয়ারির আগে বন্দিমুক্তির প্রচলন রয়েছে। এবারও ১৫ অগাস্টের আগে রাজ্যের জেলে বন্দি বেশ কয়েকজন বন্দিদের মুক্তির একটি তালিকার ফাইল রাজভবনে পাঠানো হয় রাজ্য স্বরাষ্ট্র দফতর থেকে। সেই ফাইলই এবার ফেরত পাঠালেন রাজ্যপাল। কোন বন্দিদের মুক্তি  দেওয়া হচ্ছে, কোন যুক্তিতে তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে, তা নিয়ে কৈফেয়ত দাবি করলেন তিনি।   

আরও পড়ুন: BJP Leader Death : পঞ্চায়েত ভোটের পর পেয়েছিলেন মণ্ডল সভাপতির দায়িত্ব, কল্যাণীতে ধনেখালির বিজেপি নেতার রহস্যমৃত্যু

বন্দিমুক্তির সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্যের চার বিভাগ নিয়ে একটি কমিটি রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র, সংশোধন বিভাগ, পুলিশ এবং আইন বিভাগ নিয়ে গঠিত এই কমিটি। বন্দিদের আচার আচরণের রেকর্ড দেখে তাঁদের মুক্তির বিষয়টি সুপারিশ করা হয়। সেই তালিকা তৈরি করে পাঠানো হয় স্বরাষ্ট্র দফতরে। সেখান থেকে রাজভবনে ফাইলটি যায় অনুমোদনের জন্য। 

বন্দিমুক্তির কার্যকারণ নিয়ে চেয়ে পাঠানো হল কৈফেয়তও

কিন্তু এই প্রথম রাজভবন থেকে সেই ফাইল স্বরাষ্ট্র দফতরে ফেরত পাঠানো হল। শুধু ফাইল ফেরত পাঠানোই নয়, বন্দিমুক্তির কার্যকারণ নিয়ে চেয়ে পাঠানো হল কৈফেয়তও। রাজভবনের তরফে জানানো হয়েছে, স্বরাষ্ট্র দফতর থেকে সেই পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠালে, তবেই বন্দিমুক্তির ফাইল সেই করবেন রাজ্যপাল বোস। 

বাংলার দায়িত্ব পেয়ে আসার পর গোড়ার দিকে রাজ্যপাল বোসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুসম্পর্কই ছিল। মিষ্টির হাঁড়ি পাঠানো থেকে, বাংলা শিখতে আগ্রহী রাজ্যপালের জন্য প্রতীকী হাতেখড়ির আয়োজনও করে রাজ্য সরকার। সেই দহরম মহরম নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপি-র নেতৃত্ব। তার পর থেকে যত সময় এগিয়েছে ক্রমশ বেড়েছে দূরত্ব। পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তির আবহে সেই ফাটল আরও চওড়া হয়। সম্প্রতি রাজভবনে দুর্নীতি নিয়ে অভিযোগ গ্রহণের কন্ট্রোল রুমও খোলা হয়। প্রকাশ্যে তা নিয়ে আপত্তি জানান মমতা, রাজ্যে সমান্তরাল সরকার চালানোর প্রচেষ্টা চলছে বলে একাধিক বার অভিযোগ তোলে তাঁর দলও। সেই টানাপোড়েনই এবার আরও একধাপ এগোল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget