এক্সপ্লোর

WB HS Results Toppers: 'অনলাইনে পড়াশোনা করতে খুবই সমস্যা হয়েছে', বলছে সপ্তম স্থানাধিকারী সূর্যানি

WB HS Results 2022 Topper Suryani Mondal reactions: 'আমরা ল্যাব ব্যবহারের সুযোগ খুব কম পেয়েছি। তবে যেটুকু পেয়েছি সেটা আমাদের শিক্ষিকারা যথেষ্টভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন।

কলকাতা: উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় (HS Merit List) নাম রয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) সূর্যানি মণ্ডলের (Suryani Mondal)। বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুলের ছাত্রী সূর্যানি ৯৮.৪ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে এবারে সপ্তম স্থান (Seventh Rank) অধিকার করেছে। মোট প্রাপ্ত নম্বর ৪৯২। এবিপি আনন্দের স্টুডিওতে পাওয়া গেল সূর্যানিকে। কী বলছে সে?

সপ্তম স্থানে সূর্যানি, কী প্রতিক্রিয়া?

এমন ফলে স্বভাবতই আনন্দিত ও উচ্ছ্বসিত সূর্যানি। তাঁর কথায়, 'খুবই ভাল লাগছে। চেষ্টা করব এই ফলটা ধরে রাখার।' সাংবাদিক বৈঠক থেকেই নিজের নাম জেনেছে সূর্যানি। তারপর বন্ধু বান্ধব, আত্মীয়দের ফোন শুভেচ্ছা তো ছিলই।

গত এক-দুই বছরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া বেশ অন্যরকম ছিল। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ হয়ে যায়, অনলাইনে পড়াশোনা করতে হয়। তাতে কোনও সুবিধা বা অসুবিধা হয়েছে? 'আমার অনলাইন সত্যিই কোনও সুবিধা করেনি। আমার ভীষণ অসুবিধাই হত। যেকোনও কনসেপ্ট ক্লিয়ার করতে বা টেক্সট বইয়ের কোনও জটিল টপিক বুঝতে আমার খুবই সমস্যা হয়েছে। নেটওয়ার্কের সমস্যাও হত খুব। ফলে যেদিন থেকে আবার অফলাইনে পড়াশোনা শুরু হয়েছে তখন সেই ডাউটগুলো ক্লিয়ার করেছি।'

অফলাইনে শিক্ষকদের কাছ থেকে গাইডেন্স নিতে পেরেছিল সূর্যানি? 'অনলাইনের সময় সম্ভব হয়নি। কিন্তু একাদশ শ্রেণির পুজোর সময় থেকে আর দ্বাদশের মোটামুটি অনেকটা সময়ই অফলাইনে পড়াশোনা হয়েছে।'

অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি সবক্ষেত্রেই প্রচুর প্র্যাক্টিসের প্রয়োজন পড়ে। অনলাইনে সেগুলো করতে সমস্যা হত? না কি নিজেদের মানিয়ে নিয়েছিলে? 'অনলাইনে আমার অনেক রকম সমস্যা হত। নেটওয়ার্ক সমস্যা ছিল। অনেক জিনিস ক্লিয়ার হত না। তবে অফলাইন ক্লাস শুরু হওয়ার পর সেগুলো বুঝে নিয়েছি। আর নির্দিষ্টভাবে অঙ্কের কথা বললে অঙ্ক আমি বাবার কাছে করেছি, ফলে ওই বিষয়ে কোনও সমস্যা হয়নি।'

আরও পড়ুন: WB HS Results Toppers: 'সিলেবাস অনুযায়ী পর্যাপ্ত পড়াশোনা করলে ভাল ফল সম্ভব', বলছেন তৃতীয় স্থানাধিকারী অভীক দাস

পিওর সায়েন্সের ছাত্রী সূর্যানি। তাঁদের পড়াশোনার অন্যতম অঙ্গ প্র্যাক্টিক্যাল পরীক্ষা। কিন্তু করোনা পরিস্থিতিতে ল্যাব ব্যবহারের সুযোগ খুব কমই পেয়েছে তাঁরা। 'আমরা ল্যাব ব্যবহারের সুযোগ খুব কম পেয়েছি। তবে যেটুকু পেয়েছি সেটা আমাদের শিক্ষিকারা যথেষ্টভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন। কিন্তু আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী। বেশিরভাগটাই আমার ল্যাব নির্ভর। ফলে পরবর্তীকালেও এটা একটা খামতি হয়তো থেকে যাবে। চেষ্টা করব পরে এই ঘাটতি পূরণ করার।'

সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ 

উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb12.abplive.com

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget