এক্সপ্লোর

WB Muncipal Poll 2022: পুরভোটে বিজেপির গড় মতুয়া-অধ্যুষিত এলাকাও ছিনিয়ে নিল তৃণমূল

WB Muncipal Election 2022: পুরভোটে বিজেপির গড় ছিনিয়ে নিল তৃণমূল। গত লোকসভা ভোটের সময় থেকেই মতুয়া-অধ্যুষিত এলাকায় প্রভাব বাড়িয়েছিল বিজেপি। কিন্তু পুরভোটে বিজেপির ভরসার সেই গড় বিজেপির হাতছাড়া হল।

কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে ও সন্দীপ সরকার, রানাঘাট ও বনগাঁ: পুরভোটে (Municipal Election) বিজেপির (BJP) হেভিওয়েট নেতাদের কেল্লা চুরমার করে দিয়েছে তৃণমূল (TMC)। একটি পুরসভাও দখল করতে পারেনি গেরুয়া শিবির। সেই সঙ্গে ভরসার গড় মতুয়া-অধ্যুষিত এলাকা থেকেও কার্যত মুছে গেল বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটের সময় থেকেই মতুয়া-অধ্যুষিত এলাকায় বিজেপির প্রভাব বাড়তে শুরু করে। লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাট তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় গেরুয়া শিবির। গত বছরের বিধানসভা ভোটেও মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১২টি আসনে জয়ী হয় বিজেপি। কিন্তু এবার পুরভোটে বিজেপির এই গড়েই থাবা বসাল তৃণমূল। 

২০১৯-এর লোকসভা ভোটের পর থেকেই রাজ্যের মতুয়া ভোটের বড় অংশ বিজেপির দিকে। বাংলাদেশের ওড়াকান্দিতে মতুয়া পূণ্যতীর্থে যান খোদ নরেন্দ্র মোদি। অমিত শাহ মতুয়া মন জয়ে বনগাঁয় সভা করেছেন। মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাট, দুই কেন্দ্রেই এখন বিজেপি সাংসদ। কিন্তু, সাম্প্রতিককালে আবার রাজ্য কমিটি গঠন নিয়ে বিজেপির মতুয়া বিধায়কদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। মতুয়া ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুর প্রকাশ্যেই ক্ষোভপ্রকাশ করেন। 

আরও পড়ুন লোকসভায় আটে সাত থেকে পুরভোটে বিজেপি 'শূন্য' উত্তরবঙ্গ

এই আবহেই পুরভোটে মতুয়া অধ্যুষিত নদিয়ার ১০টি পুরসভার মধ্যে বিজেপি একটিতেও জিততে পারল না। প্রাপ্ত ওয়ার্ডের নিরিখে তারা বামেদেরও পিছনে। বামেরা যেখানে ৮টি ওয়ার্ডে জিতেছে, সেখানে বিজেপি পেয়েছে মাত্র ৫টি ওয়ার্ড।

মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনার ২৫টি পুরসভার মধ্যেও বিজেপি কোনওটিতেই জেতেনি। এখানেও প্রাপ্ত ওয়ার্ডের নিরিখে তারা বামেদের পিছনে। বামেরা ১৬টি ওয়ার্ডে জিতেছে। বিজেপি ও কংগ্রেস পেয়েছে ৪টি করে ওয়ার্ড। 

মোদি মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর পুরভোটে ডাহা ফেল করলেন। জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কেন্দ্র বনগাঁর মধ্যে পড়ে তিনটি পুরসভা, বনগাঁ, কল্যাণী ও হরিণঘাটা। তিনটিতেই বিপর্যয় ঘটেছে বিজেপির।

সেরা শিরোনাম

Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget