এক্সপ্লোর

WB Municipal Election 2022: 'মা-বোনেদের বাঁচাতে এসেছি,' অধীরকে ঘিরে ফের রণক্ষেত্র বহরমপুর

তৃণমূলের দাবি বাড়তি এক ঘণ্টা ভোট দেওয়ার সময় দেওয়া না হলে অধীর চৌধুরীকে তাঁরা যেতে দেবেন না। সবমিলিয়ে ভোটের দিন বিকেলে ফের উত্তপ্ত হল বহরমপুর। 

বহরমপুর: সকাল থেকে বহরমপুরের (Baharampur) ভোটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। দুপুর গড়াতেই ফের অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) ঘিরে ধুন্ধুমার বাঁধল বহরমপুরেক ২৬ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের (TMC) অভিযোগ, সকাল থেকে দফায় দফায় সমস্যা তৈরি করেছেন অধীর চৌধুরী। এমনকী প্রায় ১ ঘণ্টা ভোট বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তৃণমূলের দাবি বাড়তি এক ঘণ্টা ভোট দেওয়ার সময় দেওয়া না হলে অধীর চৌধুরীকে তাঁরা যেতে দেবেন না। সবমিলিয়ে ভোটের দিন বিকেলে ফের উত্তপ্ত হল বহরমপুর। 

এ দিন কংগ্রেস প্রার্থী এবং তাঁর এজেন্ট জানান, তাঁদের শ্লীলতাহানি করা হয়েছে। জমায়েত হয় কংগ্রেসের কর্মীরা। ভিড় করেন তৃণমূলের কর্মীরাও।  এ দিন অধীর চৌধুরি বলেন তিনি বলেন, 'মহিলাদের ওপর আক্রমণ হয়েছে। মারছে, ওড়না, মোবাইল, চটি কেড়ে নেওয়া হয়েছে। তাঁদের বাঁচাতে এসেছি। ভোট বন্ধ করিনি, ভিতরেও যাইনি, বুথের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি মরতে রাজি আছি, মেয়েগুলোকে একা ছেড়ে যাব না।' এরপর আরও খবর আসে অধীর চৌধুরী আক্রান্ত। খবর ছড়াতেই দলে দলে ঘটনাস্থলে এসে জমা হন কংগ্রেস প্রার্থীরা।

আরও পড়ুন: WB Municipal Election 2022: জয়নগর-মজিলপুরে গুলি চলার অভিযোগ, 'এমন কোনও ঘটনা ঘটেনি' দাবি তৃণমূলের

ভোটের সকালে ফের দফায় দফায় উত্তেজনা, অশান্তি, হিংসা। তাতে ফের শাসকদলকে কাঠগড়ায় তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর অভিযোগ, ভোটগ্রহণের (West Bengal Municipl Election 2022)  নামে রাজ্যে সন্ত্রাস চলছে (Municipl Election Violence)। আইন-কানুন কিছু মানা হচ্ছে না।

এ দিন বহরমপুর পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সেখানকার ৭, ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের একাধিক বুথে কংগ্রেস (Congress) প্রার্থীর এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে ছুটে যান অধীর। সেখানেই ভোটকে কার্যত প্রহসনের সঙ্গে তুলনা করেন তিনি।

এ দিন সকালে ৭ নম্বর ওয়ার্ডে এবিপি আনন্দর ক্যামেরায় অধীর বলেন, ‘‘যা খুশি হচ্ছে। মহিলা প্রার্থী হয়েছেন, তাঁর বন্ধু এজেন্ট হয়েছিলেন। তিনিও মহিলা। অথচ তাঁকেও মেরে বার করে দিয়েছে মস্তানরা। কোনও আইন মানা হচ্ছে না। ভোট তো হচ্ছে না, ভোটের নামে সন্ত্রাস হচ্ছে।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget