এক্সপ্লোর

WB 2022 Municipal Polls: পদযাত্রা-মিছিল নিষিদ্ধ, প্রচারসভায় সর্বাধিক ৫০০, পুরভোটে কড়া বিধি

WB 2022 Municipal Polls: করোনা আবহে ভোট পিছনোর দাবি উঠলেও, সোমবার কমিশন জানিয়েছেন, পূর্ব নির্ধারিত ২২ জানুয়ারিই বকেয়া চার পুরসভায় নির্বাচন হবে।

কলকাতা: সংক্রমণ (COVID Cases) বেড়ে চলেছে হু হু করে। তার মধ্যেই রাজ্যের বকেয়া চার পুরসভায় নির্বাচন (WB Municipal Polls) হতে চলেছে। তার জন্য এ বার কড়া বিধিনিষেধ বেঁধে দিল রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। বাড়ি বাড়ি প্রচারে সর্বাধিক পাঁচ জনকে অনুমতি দেওয়া হয়েছে। খোলামাঠে প্রচারসভায় (Election Campaign) ৫০০-র বেশি জনসমাগম করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে কমিশন।

করোনা আবহে ভোট পিছনোর দাবি উঠলেও, সোমবার কমিশন জানিয়েছেন, পূর্ব নির্ধারিত ২২ জানুয়ারিই বকেয়া চার পুরসভায় নির্বাচন হবে। তবে তার জন্য কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে। এ দিন কমিশনের তরফে যে নির্দেশিকা প্রকাশ করা হয়, তাতে পদযাত্রা, পথসভা, সাইকেল এবং বাইক মিছিল একেবারে নিষিদ্ধ করা হয়েছে।

বাড়ি বাড়ি প্রচারেও লাগাম টেনেছে কমিশন। সর্বাধিক প্রার্থী, সহযোগী মিলিয়ে সর্বাধিক পাঁচ জনকে বাড়ি বাড়ি প্রচারে যাওয়ায় অনুমতি দেওয়া হয়েছে। প্রচারের সময়সীমাও কমানো হয়েছে। ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হবে রাজনৈতিক দলগুলিকে।

আরও পড়ুন: Mumbai : ফের ঊধর্বমুখী সংক্রমণ, ৩১ জানুয়ারি পর্যন্ত প্রথম-নবম শ্রেণির অফলাইন ক্লাস বন্ধ মুম্বইয়ে

এর আগে, বিধানসভা নির্বাচনে বিধিনিষেধের ধার ধারতে দেখা যায়নি কাউকে। চার জেরে সংক্রমণও বেড়েছিল হু হু করে। তা আটকাতে এ বার রাজনৈতিক সভাতেও ৫০০ জনের জনসমাগম বেঁধে দিয়েছে কমিশন। সভা করতে হবে খোলা মাঠে। সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা,মাস্ক পরা বাধ্যতামূলক।

এ ছাড়াও কমিশন ভোটগ্রহণের কাজে নিযুক্ত লোকজনের টিকাকরণও বাধ্যতামূলক করেছে কমিশন। টিকাকরণ সম্পূর্ণ না হলেও, অন্তত একটি করে টিকা হয়ে যাওয়া বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন, প্রার্থী, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টরা।  প্রত্যেক পুরসভার জন্য এক জন করে নোডাল হেলথ অফিসার নিয়োগ করতে হবে বলেও নির্দেশ দিয়েছে কমিশন।

সেরা শিরোনাম

Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget