এক্সপ্লোর

Bidhannagar MC Election 2022 : বহিরাগতদের ভোটদানে বাধা দেওয়ায় হুমকির অভিযোগ, কৈখালিতে তৃণমূল-সিপিএম মারামারি

Bidhannagar Municipal Poll 2022: ঘটনার জেরে কিছুক্ষণের রাস্তা অবরোধও হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে...

বিধাননগর : সকাল থেকে পুরভোট ঘিরে কার্যত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে বিধাননগর। একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডে কৈখালি (Kaikhali) এলাকায় তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে মারামারি ঘটনা ঘটল। বহিরাগতদের এনে ভোট দেওয়ানো হচ্ছে, বাধা দিলে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন সিপিএম প্রার্থী আজহারউদ্দিন। কিছুক্ষণের রাস্তা অবরোধও হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে বিধাননগরের (Bidhannagar) ৩৭ নম্বর ওয়ার্ডে ১১ নম্বর বুথ রিজার্ভ ব্যাঙ্কের আবাসন চত্বরে বিজেপি প্রার্থী (BJP Candidate) প্রমিতা সাহার সঙ্গে তৃণমূল প্রার্থীর হাতাহাতি। বুথের ভিতর বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর। এই ঘটনায় রিপোর্ট চাইল কমিশন। রিটার্নিং অফিসারকে জানাতে নির্দেশ। এরপর কেবিকেসি ব্লকেও বচসায় জড়ান তৃণমূল ও বিজেপি প্রার্থী।

আরও পড়ুন ; বুথে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ, বিধাননগরে বিজেপি ও তৃণমূল প্রার্থীর হাতাহাতি

এই অভিজাত এলাকার কমিউনিটি সেন্টারে ভোট চলছে। আজ বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, তৃণমূল বহিরাগত ঢুকিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তাঁর এজেন্টকে চড় মারা হয়েছে।

তৃণমূল প্রার্থী বলেন, উনি (বিজেপি প্রার্থী) ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ক্যামেরা তো ফাঁকা দেখানো যায় না, তাই উচ্ছৃঙ্খলতা দেখিয়েছেন। এতবড় সাহস সিপিএমকে নিয়ে এসে এজেন্টকে থাপ্পড় মেরেছেন। উনি তো চারজন নিয়ে ঢুকেছেন। আমি এক কী করে কানের দুল ছিঁড়ব। গ্রেফতার তো হল বহিরাগত। আমার লোকই নেই তো গ্রেফতার হবে কোথা থেকে। 

আজ ভোট-পর্বের শুরুতেই একাধিক অভিযোগ উঠছে বিধাননগরের বিভিন্ন জায়গায়। কোথাও ভুয়ো ভোটার (Fake Voters) ধরার দাবি, কোথাও বিরোধী প্রার্থীকে হেনস্থার অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা। এবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল।

বিধাননগরের (Bidhannagar) ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী বালিকা বিদ্যালয়ের বুথের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। সদুত্তর দিতে না পেরে ক্যামেরা দেখেই পালালেন ওই যুবকরা। বহিরাগতদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী দেবাশিস জানা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget