এক্সপ্লোর

WB Municipal Elections: পুরভোট পিছোনোর ক্ষমতা কার, পরস্পরের ঘাড়ে দায় ঠেলছে রাজ্য-কমিশন

WB Municipal Elections: আদালতে রাজ্য জানায়, কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। তাই এখন ভোট সংক্রান্ত কোনও ক্ষমতা তাদের হাতে নেই। বরং নির্ঘণ্ট প্রকাশের পর গোটা বিষয়টাই কমিশনের এক্তিয়ারে।

কলকাতা: বকেয়া পুরভোট (WB Municipal Elections) নিয়ে জট বেড়েই চলেছে। করোনা (COVID) পরিস্থিতিতে ভোট আদৌ যুক্তিসঙ্গত কি না, তা নিয়ে বিতর্ক চলছেই। এ বার কার্যত একে অপরের ঘাড়ে দায় ঠেলতে দেখা গেল রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে (WB Election Commission)। রাজ্যের দাবি, গোটা বিষয়টাই কমিশনের এক্তিয়ারে পড়ছে। পাল্টা কমিশনের যুক্তি, রাজ্য বিপর্যয় ঘোষণা করলে ভোট পিছনো যেতে পারে।

যে চার পুরসভা কেন্দ্রে ২২ জানুয়ারি ভোটগ্রহণ, সেখানকার করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার আদালতে (Calcutta High Court) হলফনামা জমা দেয় রাজ্য। করোনা কালে ভোট করানোর জন্য পর্যাপ্ত কর্মী রয়েছে কি না, সেই সংক্রান্ত হলফনামা জমা পড়ে কমিশনের তরফেও। ভোট পিছনোর ক্ষমতা আসলে কার হাতে, আদালতের তরফে এই প্রশ্ন উঠলে, দায় ঠেলাঠেলি শুরু হয়।

এ দিন আদালতে রাজ্য জানায়, কমিশন ভোটের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। তাই এখন ভোট সংক্রান্ত কোনও ক্ষমতা তাদের হাতে নেই। বরং নির্ঘণ্ট প্রকাশের পর গোটা বিষয়টাই কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ছে। কিন্তু কমিশনের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয় যে, বিশেষ পরিস্থিতিতে ভোট পিছনো যেতে পারে বলে আগেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সে ক্ষেত্রে করোনা কালে রাজ্য বিপর্যয় ঘোষণা করুক। তাহলেই ভোট পিছনো যেতে পারে।

আরও পড়ুন: SSC Agitation: 'সরকারি প্রতিশ্রুতি পরেও চাকরি হয়নি' করোনা বিধি উড়িয়ে প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

দু’পক্ষের এমন সওয়াল জবাবের মধ্যে আদালত জানায়, কমিশন বলছে বিপর্যয় মোকাবিলা বিভাগের সঙ্গে আলোচনা করতে হবে। ভোট চায় কি, চায় না, অবস্থান পরিষ্কার করুক রাজ্য।

তবে বকেয়া পুরভোটের প্রশ্নে শাসক-বিরোধী তরজাও তুঙ্গে পৌঁছেছে। তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায়, বিধি মেনে যদি প্রার্থী এবং তাঁর সঙ্গে চার জন প্রচারে যান, সে ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। তা না করে ইচ্ছাকৃত ভাবে বিরোধী শিবির সমস্যা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। কুণাল বলেন, ‘‘দিলীপ ঘোষ (Dilip Ghosh) হাঁটতে বেরিয়েছেন, তাঁর সঙ্গে একগাদা লোক জন। জিজ্ঞেস করলে বলছেন, ‘আমি হাঁটতে বেরিয়েছিলাম। লোক হয়ে গিয়েছে। পুলিশ এসে সরাক।’ এগুলো প্ররোচণামূলক ভাবে ঝামেলা সৃষ্টি ছাড়া আর কী? নিয়ম মেনে ভোট হলে কোথাও কোনও অসুবিধা নেই। পরিস্থিতি যদি একেবারেই হাতের বাইরে চলে যায়, সে ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য করেছেন, তার প্রাসঙ্গিকতা রয়েছে।’’

অন্য দিকে, সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) কথায়, ‘‘কমিশন বলছে, সব দায়িত্ব রাজ্যের। ভোট হবে কি না, তা রাজ্যকেই ঠিক করতে হবে। আবার রাজ্য বলছে, সব দায়িত্ব কমিশনের। অর্থাৎ মানুষ, যাঁরা কি না ভোটদাতা, তাঁদের মতের কোনও মূল্য নেই। সরকার আসলে ভোট চায় না। মানুষ ভোট দিতে না এলে, ছাপ্পাভোটে সুবিধা হবে। আবার ছাপ্পাভোটে সিলমোহর দিতে কমিশনকেও দরকার।’’

বকেয়া পুরভোট নিয়ে এ দিন আদালতে শুনানি শেষ হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি এখনও পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget