এক্সপ্লোর

WB Weather: পয়লা বৈশাখে কেমন বাংলার আবহাওয়া? বৈশাখে বৃষ্টি হবে?

WB Weather Forecast: উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপট ক্রমশ বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ দিন ধীরে ধীরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আজ পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিনেই 'হাওয়া-গরম' রাজ্যে। নববর্ষের দিন গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণে সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে ক্রমশ বাড়বে রোদের তেজ, বাড়বে গরমও। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী পাঁচ দিন ধীরে ধীরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে ২-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে ১-৩ ডিগ্রি বাড়বে পারদ। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, উত্তর পশ্চিম থেকে শুকনো এবং গরম হাওয়া ঢোকার জন্য এইভাবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপট ক্রমশ বাড়বে। তারই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও কমবে পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই।

দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া:

শুষ্ক-পশ্চিমি হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। এখনই তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। আগামী পাঁচ দিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি। তবে আচমকা তাপমাত্রা বাড়বে না। আজ, নববর্ষের দিনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। পয়লা বৈশাখের দিন, রবিবারে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।  বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। নববর্ষের উত্তরবঙ্গে কিছু জায়গাতে সামান্য ঝড়-বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলাতে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

কলকাতার আবহাওয়া?
পয়লা বৈশাখে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে। গরম বাড়বে, সঙ্গে অস্বস্তিও। একদিকে শুকনো গরম আবহাওয়া; অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণেই এমনটা হবে। পয়লা বৈশাখে কলকাতায় তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রির মধ্যে থাকবে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮  ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩১ থেকে ৮৭ শতাংশ।

আরও পড়ুন: ঢালাও গ্যারান্টি মোদির! আয়ুষ্মান ভারত নিয়ে বড় প্রতিশ্রুতি

সেরা শিরোনাম

West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget