এক্সপ্লোর

Teacher's Job : টেটে ফেল করেও ৬ বছর চাকরি ! অবশেষে কর্মচ্যুত ৯৪ জন অযোগ্য 'শিক্ষক'

Calcutta High Court : তথ্য জমা পড়ার পর, তাঁদের চাকরি বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল রাখে

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : টেটে ফেল করেও ৬ বছর ধরে চাকরি ! অবশেষে চাকরি গেল ৯৪ জন অযোগ্য 'শিক্ষকে'র । নিজেদের নিয়োগপত্র নিজেরাই বাতিল করল পর্ষদ । সূত্রের খবর, অযোগ্যদের তালিকা হাইকোর্টে জমা দিয়েছিল সিবিআই।হাইকোর্টের নির্দেশে অবশেষে চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ।

রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে, রাজ্যের বিভিন্ন যে বিদ্যালয় শিক্ষা সংসদ আছে, তাদের চেয়ারম্যানদের নির্দেশ পাঠানো হয়েছে, ২০১৬ সালে নিয়োগপত্র পাওয়া ৯৪ জন শিক্ষক, যাঁরা গত সাত বছর ধরে চাকরি করছিলেন, তাঁদের নিয়োগপত্র বাতিল করতে হবে। সেই নির্দেশ পৌঁছে গেছে DPSC-র চেয়ারম্যানদের কাছে। 

জানা গেছে, ২০১৪ সালের টেট পরীক্ষার্থী এঁরা। ২০১৬ সালে নিয়োগপত্র পেয়েছিলেন। কিন্তু অভিযোগ, কেউ টেট পরীক্ষায় পাস করতে পারেননি। অর্থাৎ, পরীক্ষায় পাস না করেই ছয় বছর ধরে তাঁরা চাকরি করছিলেন। বেতনও পাচ্ছিলেন। এই তথ্য প্রথম আদালতে জমা দেয় সিবিআই, এমনই তথ্য জানা যাচ্ছে সূত্র মারফৎ। তথ্য জমা পড়ার পর, তাঁদের চাকরি বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল রাখে। অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই ৯৪ জন যাঁরা এখন অযোগ্য শিক্ষক, তাঁদের ডেকে এনে শুনানি করা হয়। কিন্তু, নিয়োগপত্র পেলেও তাঁরা টেট পাসের সংশাপত্র পেশ করতে পারেননি। তারপর পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। পর্ষদ সাত বছর আগে এঁদের নিয়োগপত্র দিয়েছিল (মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগপত্র, গৌতম পালের আমলে বাতিল)। পর্ষদ আবার তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। 

এদিকে ওএমআর কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে রক্ষাবকচ পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁদের গ্রেফতার করা যাবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে জানিয়েছে সর্বোচ্চ আদালত। গতকাল, শুক্রবার তাঁদের রক্ষাকবচ দেয় সর্বোচ্চ আদালত। 

এই মামলায়, ১৮ অক্টোবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে CBI তদন্তের মুখোমুখি হতে হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা রিপোর্ট দেখে বিচারপতি নির্দেশ দেন, প্রয়োজন মনে করলে পর্ষদের কোনও আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করতে পারে CBI। এমনকী, তদন্তে সহযোগিতা না করলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করলে তাঁদের হেফাজতেও নিতে পারে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং ডেপুটি সেক্রেটারি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget