এক্সপ্লোর

Madhyamik Result 2025: বেশিরভাগ বিষয়েই ১০০য় ১০০, কোথায় কমল আদৃতের ৪ নম্বর? দেখুন মাধ্যমিকে প্রথমের মার্কশিট

রেজাল্ট জানতে ক্লিক করুন, wb10.abplive.com-এ। দিতে হবে শুধুমাত্র রোল নম্বর। আর ডেট অফ বার্থ।

কলকাতা : মাধ্যমিকে এবারও জেলার জয়জয়কার। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ শতাংশ।

আদৃতের ফল বিস্তারে

আগাগোড়া পড়াশোনায় মনোযোগী আদৃতের পরীক্ষার ফলাফলে সব বিষয়েই গ্রেড  AA। বাংলা ও ইংরেজি,  উভয় বিষয়েই পূর্ণমান পেয়েছে সে। ফুলমার্কস পেয়েছে অঙ্ক, ভৌতবিজ্ঞান, ইতিহাসেও। মাত্র ২ নম্বর করে কাটা গিয়েছে জীবন বিজ্ঞান ও ভূগোলে। তাই আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬। পূর্ণমানের থেকে ৪ নম্বর কম। এবিপি আনন্দের ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশিত ফল। সেখান থেকেই জানা গেল আদৃতের রেজাল্ট। 

 ৮ থেকে ১০ ঘণ্টা টানা পড়াশোনা

এবিপি আনন্দকে আদৃত সরকার জানায়, পরীক্ষায় ভাল করবে এমন আশা তো ছিলই। প্রথম ১০ এ থাকার আশাও ছিল। তবে  রাজ্যে প্রথম হবে এটা সে-ও ভাবেনি। রেজাল্ট দেখে চোখে জল এসে গিয়েছিল তার। সারা বছর নিরন্তর পরিশ্রম করেছে সে।  পরীক্ষার আগে ৮ থেকে ১০ ঘণ্টা টানা পড়াশোনা করত আদৃত। তবে বাঁধা ধরা সময় নয়। যখনই সময় পেয়েছে, তখনই পড়াশোনা করেছে। পরিবারের মানুষ সবসময় পাশেই ছিল। 

ভবিষ্যতের পরিকল্পনা

আদৃতের ইচ্ছে, পরবর্তীতে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করার। সেই অনুসারে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। 

আর কীসে ঝোঁক?

পড়াশোনার পাশাপাশে কারেন্ট অ্যাফেয়ারের প্রতিও সদা নজর রাখে সে। গান সিনেমার থেকে সাহিত্যর প্রতিও ঝোঁক রয়েছে এবারের ফার্স্ট বয়ের। 

দেখুন রেজাল্ট

 

মাধ্যমিকে প্রথমের মার্কশিট
মাধ্যমিকে প্রথমের মার্কশিট

 

রেজাল্ট জানতে ক্লিক করুন, wb10.abplive.com-এ। দিতে হবে শুধুমাত্র রোল নম্বর। আর ডেট অফ বার্থ। তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে। এই ইনপুটগুলি দিলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটারে। দেখা যাবে মোবাইল থেকেও ।

অন্যান্য স্থানে কারা

যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর, ৬৯৪, ৯৯.১৪ পারসেন্ট। মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩, ৯৯ পারসেন্ট।  

পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬.০৯ পারসেন্ট। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, ৯২.৩০ পারসেন্ট। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ৯০.৫২ পারসেন্ট। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
Weather Updates: দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের

ভিডিও

Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা ? অডিও প্রকাশ করে দাবি পুলিশের, গ্রেফতার ১
NCPI: NCPI-প্ল্যান 'ফাঁস'! সাংসদ জগদীশ বসুনিয়ার বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল!
NCPI: সাংসদ-পদ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগে তৃণমূলত্যাগী NCPI সাংসদের দাবি ঘিরে তোলপাড়
Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget