এক্সপ্লোর

WBJEE Result: আজই কি জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ? স্পষ্ট উত্তর নেই বোর্ডের

Kolkata News: ২৭ এপ্রিল পরীক্ষা হয়েছিল জয়েন্টের। ৩ মাস পরেও অধরা রেজাল্ট। আজই প্রকাশিত হওয়ার থাকলেও, শেষমুহূর্তে ঘোর অনিশ্চয়তা।

কলকাতা: আজ কি প্রকাশিত হচ্ছে না রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট? জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ৭ অগাস্ট সম্ভাব্য তারিখ বলা হলেও, ফলপ্রকাশের ক্ষেত্রে শেষমুহূর্তে ঘোর অনিশ্চয়তা। আজই রেজাল্ট প্রকাশ হবে কিনা সেই বিষয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে স্পষ্ট উত্তর নেই। 

রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল ২৭ এপ্রিল। ৩ মাস পেরিয়ে গেছে। এখনও তার ফল বেরোয়নি। এই আবহে গত সপ্তাহে সাংবাদিক বৈঠক করে বোর্ডের তরফে সম্ভাব্য তারিখ জানানো হয়।  বলা হয় ৭ অগাস্ট প্রকাশিত হতে পারে রাজ্য জয়েন্টের ফল। বোর্ডের তরফে দাবি করা হয়, সংরক্ষণ সংক্রান্ত মামলা জন্যই আটকে ছিল ফলপ্রকাশ বলে বোর্ডের তরফে দাবি করা হয়েছে। ২৮ জুলাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর জয়েন্টের ফলপ্রকাশের বিষয় এগোনো গিয়েছে। কিন্তু তারপরও অনিশ্চয়তা কাটছে না। আদৌ আজ ফলপ্রকাশ হবে কিনা তা স্পষ্ট করতে পারেনি বোর্ড। 

গত ৩১ জুলাই, ১ অগাস্ট এবং ২ অগাস্ট সোশ্যাল ক্যাটেগরি আপডেট করতে নির্দেশ দেওয়া হয় পরীক্ষার্থীদের। এমনকী পরীক্ষার্থীদের এই মর্মে এসএমএসও করা হয়। ক্যাটেগরি আপডেট করার পর সম্ভাব্য দিন হিসেবে ৭ অগাস্ট ফলপ্রকাশ হবে বলে জানায় বোর্ড। বোর্ডের তরফে ৩১ জুলাই সাংবাদিক বৈঠকে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত ক্যাটেগরি আপডেট করার সুবিধা বহাল থাকছে। আমরা সব পরীক্ষার্থীর কাছে এই জন্য এসএমএস-ও পাঠিয়েছি। পরীক্ষার্থীদের কাছ থেকে যে আপডেটেড তথ্য পাব, সেই অনুসারে আমাদের প্রস্তুতি সম্পন্ন করব। আশা করি আগামী ৭ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারব।"    

এদিকে পরীক্ষার তিন মাস পরও ফলপ্রকাশ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। সেই মামলায় পরীক্ষার ফল কবে বেরোবে তা জানতে চায় আদালত। এ নিয়ে ৭ অগাস্টের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ও রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। ২০২২ সালের ৩০ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল। ফল প্রকাশিত হয়েছিল ১৭ জুন। ২০২৩ সালে পরীক্ষা হয় এপ্রিল মাসের ৩০ তারিখে ২৬ মে ফল প্রকাশিত হয়। ২০২৪ সালে রাজ্য জয়েন্টের পরীক্ষা হয় ২৮ এপ্রিল। ফল প্রকাশিত হয় জুন মাসের ৬ তারিখে। এই বছর এখনও রেজাল্ট বেরোয়নি। যার জেরে উদ্বিগ্ন পড়ুয়া থেকে অভিভাবক সকলেই।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget