এক্সপ্লোর

Sovandeb Chatterjee: 'আমাদের দলে চোর আছে তো', দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক শোভনদেব

Sovandeb Chatterjee Update: দুর্নীতি ইস্যুতে ফের বিস্ফোরক মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। 'যে দলে চোর নেই, সেই দলের পার্টি অফিসে ঝাঁট দিতে পারি।' ভাইরাল শোভনদেবের মন্তব্য।

কলকাতা: দুর্নীতি ইস্যুতে ফের বিস্ফোরক মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee)। 'লোকে বলছে আমাদের দলে চোর আছে, আছে তো। আমি তো সেই দল খুঁজছি, যে দলে একটাও চোর নেই। যে দলে চোর নেই, সেই দলের পার্টি অফিসে ঝাঁট দিতে পারি।' শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য ভাইরাল হতেই বিতর্ক। 

এই প্রসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্যের মন্তব্য, 'ওঁদের নেত্রীর পক্ষে সততার প্রতীকী প্রচার আর কেউ খাচ্ছে না। সততার প্রতীক বলে যাঁর গুণগান ওঁরা করে তিনিই যে দুর্নীতির মাথা তা মানুষের কাছে পরিষ্কার।'                                 

রাহুল সিনহা বলেন, 'অটল বিহারী বাজপেয়ীর সরকার চলল, একটা কারচুপি কেলেঙ্কারি নেই। আজ সাত বছর ধরে মোদিজির সরকার চলছে তাতেও কোনও অভিযোগ নেই। তৃণমূলের তো উচ্চ পর্যায় থেকে গোটাটা দুর্নীতিতে ক্ষয় হয়ে গেছে।'                                       

প্রসঙ্গত, আগেও দলের নেতাদের একাংশের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেন তৃণমূলের বর্ষীয়াণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এর আগে তিনি বলেছিলেন, 'কোনও দলই বলতে পারবে না, তাদের ১০০ শতাংশ কর্মীই সৎ। যে কোনও দলেই অসৎ মানুষ আছে। তাদের দোষ সামনে এলে , শাস্তি পাবে। তাবলে সবাই অসৎ নয়।'

আরও পড়ুন: Job Seekers : আমরণ অনশনে দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীরা

তিনি আরও বলেছিলেন, যারা অসৎ, তারা শাস্তি পাবে। তবে তার প্রভাব নির্বাচনে পড়বে না। শোভনদেব বলেন, সাধারণ মানুষ যা যা চান, তাঁর দলের নেত্রী তা দেন। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্পের সুবিধে সাধারণ মানুষ পান। তাই মানুষ তাকে সমর্থন করবেন। এর আগেও শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে, কোর্ট থেকে পরিষ্কার হয়ে আসতে হবে। না হলে দল স্বীকার করবে না কাউকে।' তিনি আগেও বলেন, ' সব দলেই ভাল-খারাপ লোক থাকতে পারে। খারাপ লোক ধরা পড়লে শাস্তি পাবে। কিন্তু, তার মানে একটা দল পুরো খারাপ হয়ে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেন না।' 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
Koustav Bagchi: রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
রাস্তা দখল করে ইমারতি দ্রব্য, বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তুভ বাগচী, তারপর কী হল?
Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget