এক্সপ্লোর

Durga Puja 2022: পুজোয় ভিজবে কলকাতা? উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও 'বৃষ্টি-অসুরের' দাপট, জানাল আবহাওয়া দফতর

Weather During Durga Puja: গত বছরের পর এবারও পুজোয় বৃষ্টির আশঙ্কা। উত্তরের পাশাপাশি ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গও। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাল আবহাওয়া দফতর। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: গত বছরের পর এবারও পুজোয় (durga puja) বৃষ্টির (rain) আশঙ্কা। উত্তরের পাশাপাশি ভিজবে কলকাতা-সহ (kolkata) দক্ষিণবঙ্গও (south bengal)। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাল আবহাওয়া দফতর। 

কেমন থাকবে আবহাওয়া?
সোমবার থেকে সূচনা হল দেবীপক্ষের। আর সেইদিনই, পুজোয় বৃষ্টির অশনি সঙ্কেত দিল আবহাওয়া দফতর। সোমবার আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে, পয়লা অক্টোবর, ষষ্ঠীর দিনই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সপ্তমী অর্থাৎ ২ অক্টোবর থেকে কলকাতা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফর। এতেই শেষ নয়। চলতি সপ্তাহের শুরুর দিনগুলোতেও বজ্র-বিদ্যুত্‍ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন, 'পুজোর আগে যাঁরা পাহাড়ে বেড়াতে গিয়েছেন বা পুজোর মধ্যে পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন, তাঁদের পরিকল্পনাতেও বাধ সাধতে পারে বৃষ্টি।' এদিকে মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপর, পরিমাণ কিছুটা কমলেও, নবমী-দশমীতে ফের বাড়তে পারে বৃষ্টি।গত দু’বছর, করোনার জেরে পুজোয় সেভাবে আনন্দ করতে পারেনি কলকাতাবাসী। এবার কি সেই আনন্দে ব্যাঘাত ঘটাবে বৃষ্টি? প্রমাদ গুনছেন অনেকেই।

পুজোয় কলকাতা...
এদিকে পুজোর মুখে বৃষ্টির পাশাপাশি পাল্লা দিয়ে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। গত বৃহস্পতিবার যে পরিসংখ্যান পাওয়া গিয়েছিল, তাতে দেখা যায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার পার করে গিয়েছে। সে দিন পর্যন্ত গত ১ সপ্তাহে শুধু হাওড়াতেই ৫১৬জন ডেঙ্গি আক্রান্ত। কলকাতায় একই মেয়াদে ৪৬৭জন ডেঙ্গি আক্রান্ত। উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতায় উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। পুরসভার পরিসংখ্যান বলছে ফাঁকা জমি থেকে নর্দমা, কুয়ো...মশার বংশবিস্তারের জন্য সেফ জোন বলে যা পরিচিত, তার আধিক্য উত্তরের তুলনায় দক্ষিণে ঢের বেশি। পুরসভার আশা, নগরায়ণ যেভাবে বাড়ছে, তাতে দক্ষিণ কলকাতার এই ছবি দ্রুত পাল্টে যাবে। উদ্বেগের ছবি উত্তর ২৪ পরগনাতেও। তবে সেখানকার বনগাঁ স্টেশন চত্বরে আবর্জনা পরিষ্কার নিয়ে এর মধ্যেই দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। পুরসভার দাবি, বারবার বিষয়টি রেলের নজরে আনলেও কোনও লাভ হয়নি। বিমাতৃসুলভ আচরণ করছে রেল, মন্তব্য পুরসভার চেয়ারম্যানের। মিথ্যে অভিযোগ বলে, পাল্টা দাবি করেছে বিজেপি। এনিয়ে, প্রতিক্রিয়া মেলেনি রেলের তরফে। 

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতির প্রাপ্ত নম্বর কারচুপির প্রধান লোক’, আদালতে সুবীরেশের হেফাজতের মেয়াদবৃদ্ধির দাবি

 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget