এক্সপ্লোর

Weather Update: ফের ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Forecast: নিম্নচাপের প্রভাবে ২৪ শে জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতা: ফের সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে। তার প্রভাবে কাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ২৪ শে জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। নিম্নচাপের প্রভাবে ২৪ শে জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন তাঁদেরও ফিরে আসতে বলা হয়েছে।   

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আজ বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। বাড়বে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।

বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও বেশ কিছুক্ষণের একটানা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।

শুক্রবার মূলত মেঘলা আকাশ থাকবে। নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলাতে।ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে। 

শনি-রবিবার উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়া:

বুধবার এবং বৃহস্পতিবার একই ধরনের আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার অধিকাংশ এলাকাতে। গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে বৃষ্টি না হলে। 

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

শনিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

সেরা শিরোনাম

West Bengal News Live: CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন, বাইরে অপেক্ষায় পুলিশ, লাইভ আপডেট
CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন, বাইরে অপেক্ষায় পুলিশ, লাইভ আপডেট
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
Cyclone Arnab : ধূলিসাৎ একের পর এক বাড়ি, বিরাট ক্ষতি করে গেল 'অর্ণব', কতজনের মৃত্যু হল?
ধূলিসাৎ একের পর এক বাড়ি, বিরাট ক্ষতি করে গেল 'অর্ণব', কতজনের মৃত্যু হল?
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget