এক্সপ্লোর

Weather Update : নিম্নচাপ সরে গেলেও কাটছে না দুর্যোগ-কাঁটা ! বড় খবর আবহাওয়া দফতরের

West Bengal Weather Update : যে নিম্নচাপের দরুণ বৃষ্টি চলছিল বঙ্গে, সেটি সরে গিয়েছে ঝাড়খণ্ডে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি।


অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা  : শুক্রবার থেকেই টানা বৃষ্টি। অবশেষে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা একদম নেই, দেখা যাবে শরৎ আকাশ, জানাল আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা  বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। মূলত পরিষ্কার আকাশ; কোথাও আংশিক মেঘলা আকাশ।

যে নিম্নচাপের দরুণ বৃষ্টি চলছিল বঙ্গে, সেটি সরে গিয়েছে ঝাড়খণ্ডে। শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। ক্রমশ ছত্তীসঢ় ও মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে নিম্নচাপটি। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে আপাতত অতি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে জলাধারে জলের পরিমাণ বাড়বে। বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে।

কয়েকদিন ধরে বৃষ্টির দরুণ তাপমাত্রা বেশ কিছুটা নিচে নেমেছিল। ফের তাপমাত্রা ক্রমশ বাড়বে। স্বাভাবিক বা স্বাভাবিকের আশে পাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। আকাশ  পরিষ্কারই  থাকবে। আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এখনও । এর ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে। 

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে ।  উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার আকাশ। পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে উত্তরবঙ্গেও । আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে।

কলকাতায় বিশ্বকর্মা পুজোর দিন  আংশিক মেঘলা আকাশ অস্বস্তি বা়বে । আবহাওয়ার উন্নতি হলেও ভোগাবে গরন । শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমই । দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে । মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছিল। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৩.১ মিলিমিটার।  

আরও পড়ুন:  'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে ভোটগণনায় অনুপস্থিত হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি
রেজিনগরে ভোটগণনায় অনুপস্থিত হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget