এক্সপ্লোর

Kolkata Weather:মহানগরে আকাশের মুখভার, সঙ্গে বর্ষণের সম্ভাবনা, আর কী বলছে আবহাওয়া?

Weather Of Kolkata:আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা: কখনও টিপটিপ, কখনও আবার তুলনায় জোরে বৃষ্টি। মহানগরে বর্ষার খামখেয়ালি থামার কোনও লক্ষণ নেই। মাঝেমধ্যে আবার গুমোট গরমে নাজেহাল দশা। বর্ষণ যখন বন্ধ থাকলেই বাড়ছে অস্বস্তি। কিন্তু ভাদ্রের শেষ বেলায় নিম্নচাপের জেরে দাপট দেখিয়েছে বর্ষা। বৃহস্পতিবার ভোররাত থেকেই আকাশের মুখভার মহানগরে। সৌজন্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ যার অবস্থা বাংলা ও ওড়িশার উপকূলে।এর পর কেমন থাকবে মহানগরের (Kolkata Weather) হাওয়া বাতাস? 
 আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। আজ আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বা দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির মরসুমে দাপট বাড়তে শুরু করেছে ডেঙ্গির, সঙ্গে দোসর ম্যালেরিয়া। তার উপর জ্বর, সর্দি, কাশি উপসর্গ-সহ অন্যান্য ভাইরাস সংক্রমণ তো রয়েছেই। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): গত জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে গত অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলে যায়। গত সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে, শেষ পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ায় বৃষ্টির কোনও ইঙ্গিত ছিল না। কিন্তু হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে অস্বস্তি বাড়ে শহরের। মার্চে অবশ্য ছবিটা বদলে যায়। এবার পুজোয় কী রকম থাকবে কলকাতা? আপাতত সেই দিকে তাকিয়েই মহানগর।
ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আরও পড়ুন:পুজোর মুখে ভয় ধরাচ্ছে ডেঙ্গি, শহরে আট দিনে মৃত ৫

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi Cooch Behar Rally: ‘ঘোষণাপত্রকে ইস্তেহার বলছে তৃণমূল’, কোচবিহারে মোদি, বাংলার পরিচয় বদলে দেওয়ার অভিযোগ তুললেন
‘ঘোষণাপত্রকে ইস্তেহার বলছে তৃণমূল’, কোচবিহারে মোদি, বাংলার পরিচয় বদলে দেওয়ার অভিযোগ তুললেন
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে!’, এবার মগরাহাটে ভোটারদের হুমকি শাসকনেতার
‘তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে!’, এবার মগরাহাটে ভোটারদের হুমকি শাসকনেতার
West Bengal News Live: টালিগঞ্জে কর্মবিরতির সিদ্ধান্ত, জানাল আর্টিস্ট ফোরাম
টালিগঞ্জে কর্মবিরতির সিদ্ধান্ত, জানাল আর্টিস্ট ফোরাম
Narendra Modi:
"বাংলা থেকে ভয় পালাবে, নির্বাচনের পর এদের পাপের হিসাব করা হবে", কোচবিহারের সভা থেকে আক্রমণ মোদির!

ভিডিও

TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Bengal SIR News: জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক, পূর্ব মেদিনীপুরে গেলেন CEO। ABP Ananda Live
CPM News : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা, কী কী প্রতিশ্রুতির উল্লেখ ?
Janamukti Parishad : কলকাতা প্রেস ক্লাবে আলোচনা ও সাংবাদিক বৈঠক করল জনমুক্তি পরিষদ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Embed widget