এক্সপ্লোর

Kolkata Weather:বর্ষার পথ চেয়ে হাপিত্যেশ মহানগরের, আশা মিটবে কবে?

Weather Of Kolkata:

কলকাতা: ভোরের আলো ফুটতে না ফুটেই প্যাচপ্যাচে গরম, আর তার পর দিনভর গুমোট ভাব। সঙ্গে ঘাম। এই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি কবে?  দিন গুনছে মহানগর।
   আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature Of The Day) থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature Of The Day) পৌঁছে যেতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ আলোর ঝলকানি দেখা যেতে পারে। গত কাল মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.১. ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত পরশু সকাল সাড়ে ৮টা থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত মহানগরে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): সাধারণ ভাবে মনে করা হয়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সফরের সেরা সময়। বছরের এই পর্বে কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। বিশেষ করে ডিসেম্বর-জানুয়ারি কলকাতার আবহাওয়া অত্যন্ত মনোরম। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের আসর বসে 'সিটি অফ জয়'-এ। মার্চ থেকে বসন্তের আমেজ। এপ্রিল-মে প্রখর গ্রীষ্মের পর বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে। তার পর অগাস্ট পর্যন্ত বৃষ্টি। সেপ্টেম্বরেও বেশ গরম থাকে মহানগর, যদিও সাময়িক ঝড়বৃষ্টি মাঝেমধ্যে তাতে রেহাই দেয়।

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আবহাওয়া ও স্বাস্থ্য...
সাধারণ ভাবে শীতের সময় বেশ কিছু শারীরিক সমস্যা নতুন করে দেখা দিতে চায়। যেমন, বিভিন্ন ধরনের ব্যথা, শ্বাসযন্ত্রের সঙ্গে জড়িত কিছু নির্দিষ্ট সমস্যা। এবার নতুন করে চিন্তার কারণ বাড়িয়েছে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। ২০২৩ সালের শেষ দিক থেকে দেখা যায়, দেশের নানা প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। তার উপর ডেঙ্গি, ম্য়ালেরিয়ার মতো কিছু সমস্যা মহানগরের বাসিন্দাদের কাছে অজানা নয়। সঙ্গে জ্বর, সর্দি, কাশি উপসর্গ-সহ অন্যান্য ভাইরাল সংক্রমণ তো রয়েছেই। সব দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। আর গরমের হাত থেকে বাঁচতে তৈরি থাকতে হবে আরও কিছু চেনা-জানা নিয়মবিধি ঢাল-তরোয়াল নিয়ে।

আরও পড়ুন:যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো-টোটোর বচসা, মহেশতলায় বন্ধ পরিষেবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ওড়িশা থেকে কলকাতায় আসার পথে চুরি জীবনদায়ী ইনসুলিন ইনজেকশন, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
ওড়িশা থেকে কলকাতায় আসার পথে চুরি জীবনদায়ী ইনসুলিন ইনজেকশন, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র
Iran Israel Conflict: কাটল আশঙ্কার মেঘ, মধ্যপ্রাচ্যে যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাল এয়ার ইন্ডিয়া-সহ বিভিন্ন উড়ান সংস্থা
কাটল আশঙ্কার মেঘ, মধ্যপ্রাচ্যে যুদ্ধে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাল এয়ার ইন্ডিয়া-সহ বিভিন্ন উড়ান সংস্থা
CM Mamata Banerjee: বড়মা বীণাপানি দেবীর প্রয়াণ দিবসে মতুয়া আবেগে শান মুখ্যমন্ত্রীর, কী লিখলেন এক্স হ্যান্ডলে ?
বড়মা বীণাপানি দেবীর প্রয়াণ দিবসে মতুয়া আবেগে শান মুখ্যমন্ত্রীর, কী লিখলেন এক্স হ্যান্ডলে ?
Bengal SIR:
"CEO-কে তাঁদের সঙ্গে দেখা করতে হবে..", SIR ইস্যুতে রাতভর ধর্নার পর এখনও অবস্থান-বিক্ষোভ বামেদের

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Gas Cylinder Using Tips : ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে রান্নার গ্যাস পেতে সমস্যা হবে ? সিলিন্ডারে কতটা রয়েছে বুঝুন ৩ সহজ উপায়ে
Sensex-Nifty Crash: মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
মধ্যপ্রাচ্যে সংঘাত, রক্তক্ষরণ ভারতের শেয়ার বাজারে! সূচক পড়ল প্রায় ১৫০০ পয়েন্ট
Embed widget