এক্সপ্লোর

Weather Update: কলকাতা সহ ৬ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও মালদা, এই ৬টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ওড়িশা উপকূল ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে নিম্নচাপ। এর জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও মালদা, এই ৬টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি, উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা। 

ক্যালেন্ডার বলছে, বুধবার থেকে সূচনা হয়েছে শরতের। কিন্তু, এখনও আকাশে বর্ষার মেঘ। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও ঝিরঝিরে, কোথাও মুষলধারে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা উপকূল ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে নিম্নচাপ। তার অভিমুখ হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ওড়িশা, ছত্তীশগঢ় হয়ে ক্রমশ মধ্যপ্রদেশের দিকে চলে যাবে। তার জেরে দখিনা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা।

বৃহস্পতিবার এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরের কিছু অংশে জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির জেরে পাহাড়ি নদীগুলির জলস্তর বাড়তে পারে। নিচু এলাকায় জল জমতে পারে। দার্জিলিং ও কালিম্পঙে ধসের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় একই সময়ে ভারী বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

বাংলা ক্যালেন্ডারে শরৎ শুরু হলেও, বর্ষার আনুষ্ঠানিক বিদায়েরে এখনও বেশ কিছুটা দেরি। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী কয়েক দিনও কোথাও ভারী, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুত্‍সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৌসুমী অক্ষরেখা জামশেদপুর ও দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি দখিনা বাতাস শক্তিশালী হওয়ায় প্রচুর জলীয় বাস্প ঢুকেছে রাজ্যে। এর প্রভাবেই উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Suvendu Adhikari: মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget