এক্সপ্লোর

Weather Update: এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি,’ কখন আছড়ে পড়বে?

Midhili Update : দিনভর রাজ্যের বেশ কিছু জেলায় বইছে ঝোড়ো হাওয়া। একই পরিস্থিতি থাকবে আগামীকালও। হতে পারে ভারী বৃষ্টি।

কলকাতা: বঙ্গোপাসগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ (Midhili Update) এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। আজ মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যেই ঝড় আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে। এর প্রভাবে আজ দিনভর রাজ্যের বেশ কিছু জেলায় বইছে ঝোড়ো হাওয়া। একই পরিস্থিতি থাকবে আগামীকালও। হতে পারে ভারী বৃষ্টি। 

আবহাওয়ার পূর্বাভাস: আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার মধ্যরাত বা শনিবার ভোরের মধ্যেই বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে 'মিধিলি'। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ৫০-৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দুই জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূল এলাকায় বাড়বে হাওয়ার দাপট।

সতর্কতা দক্ষিণ ২৪ পরগনায়: নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনাজুড়ে। সকাল থেকে আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি নামে কাকদ্বীপ নামখানায়। বৃষ্টির পাশাপাশি সকাল থেকে বইছে দমকা হাওয়া। সাধারণ মানুষকে সতর্ক করার জন্য প্রচার চালাচ্ছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে দমকা হাওয়ায় পড়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকার জমির ধান গাছ। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন।

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
17-Nov 22.0 28.0 Weather Update: এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি,’ কখন আছড়ে পড়বে? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
18-Nov 23.0 29.0 Weather Update: এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি,’ কখন আছড়ে পড়বে? Generally cloudy sky with Light rain
19-Nov 23.0 30.0 Weather Update: এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি,’ কখন আছড়ে পড়বে? Mainly Clear sky
20-Nov 22.0 30.0 Weather Update: এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি,’ কখন আছড়ে পড়বে? Partly cloudy sky
21-Nov 22.0 29.0 Weather Update: এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি,’ কখন আছড়ে পড়বে? Partly cloudy sky
22-Nov 22.0 29.0 Weather Update: এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি,’ কখন আছড়ে পড়বে? Partly cloudy sky
23-Nov 22.0 29.0 Weather Update: এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি,’ কখন আছড়ে পড়বে? Partly cloudy sky

মৎসজীবীদের বার্তা: দিঘা, বকখালিতে পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় শুক্র ও শনিবার মৎস্যজীবীদের জন্য সমুদ্র যাত্রায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। প্রশাসনের তরফে বেহাল নদী ও সমুদ্র বাঁধগুলির ওপর নজর রাখা হচ্ছে। ব্লক অফিস ও পঞ্চায়েতগুলির পাশাপাশি, সতর্ক থাকতে বলা হয়েছে সেচ দফতরের আধিকারিকদের।

আরও পড়ুন: Chhath Puja 2023: দূষণমুক্ত রাখতে হবে শহরের ফুসফুসকে, ছট পুজোয় প্রবেশ নিষিদ্ধ দুই সরোবর

সেরা শিরোনাম

Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget