এক্সপ্লোর

Remal Weather Update:দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ, বেলা গড়ানোর সঙ্গে কমতে পারে ঝোড়ো হাওয়ার দাপট

West Bengal Weather Forecast:দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। 'ল্যান্ডফলের' পর শক্তি হারিয়েছে রেমাল।

কলকাতা: দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ (Cyclone Remal Weather Update)। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। 'ল্যান্ডফলের' পর শক্তি হারিয়েছে রেমাল। এই মুহূর্তে তা ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়া। রেমালের প্রভাবে আজও দক্ষিণববঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেলের পর কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে।

কোথায় কী ছবি?
গত কাল 'রেমাল'-র ল্যান্ডফলের প্রক্রিয়া সম্পন্ন হয়। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা, হবিবুর রহমান বিশ্বাস জানান, আজ ভোর সাড়ে ৪টে নাগাদ পশ্চিমবঙ্গের উপকূল লাগোয়া, বাংলাদেশের স্থলভাগে অবস্থান ছিল 'রেমাল'-র। তখন ক্যানিং থেকে ৬৫ কিলোমিটার পূর্ব দিকে এর অবস্থান ছিল। তিনি আরও জানান, 'রেমাল' ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে সরে যাবে। কলকাতা, দমদম, হলদিয়ায় অতি ভারী বৃষ্টি হয়েছে এর প্রভাবে জানান তিনি। 
এখন যা জানা যাচ্ছে, তাতে আজ সকাল পর্যন্তও  দীঘার সমুদ্র অনেকটাই উত্তাল ছিল। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার তুলনায় ক্ষয়ক্ষতি কম হলেও দীঘার জলরাশি এখনও বেশ অশান্ত। আকাশ মেঘলা, হাওয়ার দাপটও টের পাওয়া যায়। আশার বার্তা বলতে, গত কালের নিরিখে এই পরিস্থিতি বেশ কিছুটা আলাদা। গত কাল বৃষ্টি হচ্ছিল, পর্যটকদের সৈকতের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। এদিকে, সোমবার বেলা বাড়তেই রেমালের জেরে আরও এক মৃত্যুর খবর পাওয়া যায়। মৃতার নাম রেণুকা মণ্ডল বলে প্রশাসন সূত্রে খবর। তাঁর বাড়ি মৌসুনি দ্বীপে। ঝড়ের জেরে গাছ পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। তার আগে, কলকাতায় এন্টালির বিবির বাগানে কার্নিশের চাঙড় ভেঙে এক ব্যক্তির মৃত্যুর খবর এসেছিল। ক্যামাক স্ট্রিটেও একটি পাঁচিল ভাঙে। 

আর যা...
এদিন, ভোরের আলো ফুটতেই দেখা যায়, 'রেমাল'-র প্রভাবে কলকাতার বিস্তীর্ণ অংশ জলভাসি। সিঁথির মোড় থেকে বেহালা, বালিগঞ্জ, ক্যামাক স্ট্রিট, জলের তলায়। রেহাই পায়নি সল্টলেক। সল্টলেকের AA ব্লক, AC ব্লক, FD ব্লক-সহ বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ায় রাস্তা বন্ধ হয়ে যায়। যাতায়াতে সমস্যায় পড়েছেন এখানকার বাসিন্দারা। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘক্ষণ কেটে গেলেও পুরসভার তরফে রাস্তা পরিষ্কার না হওয়ায় ক্ষুব্ধ সল্টলেকের বাসিন্দারা। AC ব্লকের ২৮ নম্বর বাড়ির সামনে গাছ ভেঙে বিপত্তি। ল্যাম্পপোস্ট আর বাড়ির বিপজ্জনকভাবে হেলে পড়েছে গাছ। FD ব্লক মার্কেট জলমগ্ন। বেশিরভাগ দোকান বন্ধ।

 

আরও পড়ুন:বিমান পরিষেবা চালু কলকাতায়, আবহাওয়ার উন্নতিতে এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের..

 

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget