এক্সপ্লোর

South 24 Parganas Weather: ভ্যাপসা গরম থেকে কবে মুক্তি ? আজ কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?

South 24 Parganas Weather Update: উত্তর ভিজলেও এখনও পুড়ছে দক্ষিণবঙ্গ। আজ কেমন আবহাওয়া দক্ষিণ ২৪ পরগনায় ?

ভৌগলিক অবস্থান (South 24 Parganas Geographical Situation): দক্ষিণ ২৪ পরগনা জেলা পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক জেলা। এই জেলার সদরে আলিপুর অবস্থিত। দক্ষিণ ২৪ পরগনার উত্তর দিকে কলকাতা (Kolkata) এবং উত্তর ২৪ পরগনা জেলা (North 24 Parganas) ,পূর্বদিকে বাংলাদেশ,পশ্চিমদিকে হুগলি নদী এবং দক্ষিণদিকে বঙ্গোপসাগর অবস্থিত। এই জেলাটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তর এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জেলা।এই জেলার একদিকে কলকাতা মহানগরীর একাংশ, অপরদিকে সুন্দরবন অঞ্চলের বনাঞ্চল।

দক্ষিণ ২৪ পরগনার আজকের আবহাওয়া (South 24 Parganas Weather Update):

বর্ষা বঙ্গে পা রাখলেও, পিছু ছাড়ছে না অস্বস্তি। এরই মধ্যে আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।দক্ষিণবঙ্গে কবে পা রাখবে বর্ষা?  সেই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।  যদিও তারপরও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ।

অন্যদিকে, বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। সেখানে আগেই পা রেখেছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রবিবার থেকে প্রাক্ বর্ষার বৃষ্টি শুরু হবে। আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর বাকি তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি।  রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও।         

 আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ থেকে ২১ জুন বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও ১৮ জুন অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। আগামী রবিবারের (১৮ জুন) পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ১৮ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ১৮ জুন পর্যন্ত। এদিকে, ১৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস হতে পারে। হাওয়া অফিস আরও জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।  

আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?

দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।   
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।  
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ সেলসিয়াস।

জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।  

আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?

বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।
 নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।  

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget