এক্সপ্লোর

Birbhum News:দামাল ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি বীরভূমে, রায়নায় ঝোড়ো হাওয়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

Birbhum Hailstorm: তীব্র দাবদাহের পর তুমুল ঝোড়ো হাওয়ার দাপট ও শিলাবৃষ্টি। এক লহমায় কয়েক ডিগ্রি সেলসিয়াস নামল পারদ। বীরভূম-সহ দক্ষিণবঙ্গের সিংহভাগ ঢেকে গেল কালো মেঘে।

ভাস্কর মুখোপাধ্যায় ও আবির ইসলাম, কমলকৃষ্ণ দে, বীরভূম ও পূর্ব বর্ধমান: তীব্র দাবদাহের পর তুমুল ঝোড়ো হাওয়ার দাপট ও শিলাবৃষ্টি। এক লহমায় কয়েক ডিগ্রি সেলসিয়াস নামল পারদ। বীরভূম-সহ দক্ষিণবঙ্গের সিংহভাগ ঢেকে গেল কালো মেঘে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শ্রীনিকেতনে এক সময় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে আসে। তবে পূর্ব বর্ধমানের রায়নায় ঝোড়ো হাওয়ার চোটে দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে খবর। নাম সাবিত্রী কুণ্ডু। 

কী হল?
দুপুর তখন ৩টে। নিকষ কালো মেঘের অন্ধকারে ঢেকে গেল আকাশ। এমনিতে শ্রীনিকেতনে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি থেকে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছিল বলে আবহাওয়া বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তার উপর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভয়ঙ্কর নাজেহাল হয়েছেন বীরভূমের মানুষ। সেই ভোগান্তি ঘুচিয়ে এল ঝড়। এদিনে ঝোড়ো হাওয়ার দাপট ও শিলাবৃষ্টিতে তাপপ্রবাহ থেকে বেশ কিছুটা স্বস্তি  পেয়েছে বীরভূম। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন অল্প-বিস্তর বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা কিছুটা কমবে। সার্বিক ভাবে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।

লন্ডভন্ড পূর্ব বর্ধমান...
এদিনের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বর্ধমান স্টেশন চত্বর এলাকা। ঝড়ের তান্ডবে ভেঙে পড়ে জাতীয় পতাকা সহ-স্ট্যান্ড। একাধিক দোকানের উপর ও মোটরসাইকেল স্ট্যান্ডের উপর ভেঙে পড়ে গাছের ডাল।। এছাড়াও স্টেশন চত্বরে থাকা একাধিক অস্থায়ী দোকানের মাথায় থাকা প্লাস্টিকের ছাউনি উড়ে যায়। পাশাপাশি রায়নায় ৭৮ বছরের এক বৃদ্ধার মৃত্যুর খবর মেলে। দিনভর প্রবল গরমের পর মঙ্গলবার কার্যত শেষবেলায় ঝড়ের দাপটে স্বস্তি পেয়েছে প্রায় গোটা দক্ষিণবঙ্গই। আলিপুর এবং দমদমে জোড়া কালবৈশাখীর তাণ্ডব। বিকেল ৫টায় দমদমে উত্তর-পশ্চিম দিক থেকে ৭২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। প্রায় একই সময়ে আলিপুরে উত্তর-পশ্চিম দিক থেকে ৭৮ কিলোমিটার গতিবেগে ঝড় হয়। প্রবল ঝড়ে রেড রোডে ভেঙে পড়ে গাছ, বিপর্যস্ত ট্রেন চলাচল । মালদায় বাজ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। লন্ডভন্ড বর্ধমান স্টেশন চত্বর। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে জাতীয় পতাকা-সহ স্ট্যান্ড। গাছের ডাল পড়ে ভেঙে গেছে দোকান। মোটরসাইকেল স্ট্যান্ডের ওপরও ভেঙে পড়েছে গাছের ডাল। হতাহতের কোনও খবর নেই। পাশাপাশি হুগলির একাধিক জায়গায় ঝড়ে ভাঙল বাড়ি, গাছ, বিদ্যুতের খুঁটি  গাছ ভেঙে পলতায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। 

আরও পড়ুন:হার্ট অ্যাটাকের আগে শুধু শরীরেই নয়, চুলেও আসে এই পরিবর্তন

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget