এক্সপ্লোর

Weather Update : ভ্যাপসা গরম কাটিয়ে সপ্তাহান্তে আবহাওয়ার মুড স্যুইং, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় ?

West Bengal Weather Update : শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain Forecast) হতে পারে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : আজ ও কাল আরও দু’দিন ভ্যাপসা গরমে (Hot and Humid Weather) নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে (West Bengal Weather)। শুক্রবার থেকে আবহাওয়ার মুড স্যুইং। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এর পূবের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে। উত্তর বঙ্গোপসাগর ও  সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain Forecast) হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)।

উত্তরবঙ্গের আবহাওয়া - উত্তরবঙ্গে (North Bengal Weather) উপরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী কয়েক দিন ধরে উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া - দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলায়। শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে রবিবার দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া- কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। বৃষ্টির সম্ভাবনা কম। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকায় অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের  থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯১ শতাংশ।

 

আরও পড়ুন- দরজায় শরৎ, আসছেন 'মা', পুজোর আর বাকি ৫০ দিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget