এক্সপ্লোর

Weather Update: তীব্র গরম থেকে মুক্তি এই সপ্তাহেই? বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা!

West Bengal Update: আজ গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে

কলকাতা: তীব্র গরমে দাবদাহ অবস্থা এপ্রিলেই। রাতের দিকে একটু স্বস্তি মিললেও, সকালের দিকে কার্যত পুড়িয়ে দিচ্ছে রোদের তেজ। দুপুরের দিকে তো রাস্তায় বেরনোই দায়। অনেকেই আশা করছেন একটু স্বস্তির বৃষ্টির। সেই আশার আলো কি দেখাতে পারছে আবহাওয়া দফরত?  আজ ও চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?  পশ্চিমবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা?  দেখে নেওয়া যাক আজকের ওয়েদার আপডেট।

আজ গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের পাঁচ জেলাতে সম্ভাবনা বেশি থাকবে।

কোথায় ঘূর্ণাবর্ত, কোথায় নিম্নচাপ?

বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর ক্রমেই শক্তি কমবে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম ও সংলগ্ন এলাকায়। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত থাকবে। আরও একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত। এটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। তৃতীয় অক্ষরেখা দক্ষিণ-পূর্ব মধ্য প্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। যেটি ছত্রিশগড় ও ঝাড়খন্ডের উপর দিয়ে গেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ বৃহস্পতিবার সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলাতে। শনিবার ও রবিবারেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সর্তকতা থাকবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামী কয়েক দিন তাপমাত্রার কোন বড়সড় পরিবর্তন নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরের দু এক জায়গায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার হতে পারে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে। ঝড় বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। শুক্রবার ও শনিবার উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আজ বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়তে পারে। তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। চলতি সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতাতেও। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯০ শতাংশ।

অন্যান্য রাজ্যের আবহাওয়া

#ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার সিকিম তামিলনাড়ু ও কেরালাতে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে,  বেশ কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং ঝাড়খন্ডে।

বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আবহাওয়া থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, ছত্রিশগড়, ঝাড়খন্ড, সিকিম, বিহার এবং কেরল মাহে কর্ণাটকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার দমকা ঝড় ও বাতাস পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, কেরালা, মাহে, তেলেঙ্গানা, কর্ণাটকে।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget