এক্সপ্লোর

Weather Update: উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও কাঠফাটা গরম দক্ষিণে, কবে বৃষ্টি? কী জানাচ্ছে হাওয়া অফিস?

Alipur Weather Office: দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস এখনই নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: নির্ধারিত সময়ের চারদিন আগেই বঙ্গে পা রাখল বর্ষা (Monsoon)। উত্তরবঙ্গে (North Bengal) ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহা (Coochbehar)। তবে দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস এখনই নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

বঙ্গে এল বর্ষা: উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় শুক্রবারই ঢুকে পড়েছে বর্ষা। এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

দক্ষিণবঙ্গে কবে বর্ষা? উত্তরবঙ্গে বর্ষা এসে গিয়েছে। এদিকে প্রবল গরমে ফুটছে দক্ষিণবঙ্গ (South Bengal)। এবার বর্ষা কবে দক্ষিণবঙ্গে আসবে, তারই প্রতীক্ষায় বাসিন্দারা। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আগেই বর্ষা অনুমান: পশ্চিমবঙ্গে যে আগেই বর্ষা ঢুকে পড়বে সেটা আগেই বলেছিলেন আবহাওয়াবিদরা। মে মাসের মাঝামাঝি আন্দামান সাগরে ঢুকেছে বর্ষা। কেরলেও নির্ধারিত সময়েরক আগেই ঢুকে পড়েছিল বর্ষা। ফলে বাংলাতেও আগে বর্ষা ঢুকবে বলে জানিয়েছিল দিল্লির মৌসম ভবন।  নির্ধারিত সময়ের চারদিন আগে কেরলে ঢুকেছিল বর্ষা। আপাতত দক্ষিণবঙ্গে কলকাতা ও একাধিক জেলায় প্রবল প্যাচপেচে গরম চলছে। গরমের সঙ্গেই প্রবল আর্দ্রতা থাকায় অস্বস্তিসূচকও বেশ উপরের দিকে। সামান্য হাঁটলেই ঘামে নাস্তানাবুদ হতে হচ্ছে বাসিন্দাদের। দুই মেদিনীপুরেও প্রবল গরম অনুভূত হচ্ছে। একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও। 

কদিন আগেই অশনির দাপটে ত্রস্ত ছিল বাংলা। যদিও বাংলার উপর পৌঁছয়নি অশনি। কিন্তু তার পিছু পিছুই বর্ষা ঢুকে পড়বে কিনা তা ভাবা হচ্ছিল। সেই সময়টা রাজ্যের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। তারপর ফের ফিরেছিল গরম ও অস্বস্তি। এবার অবশেষে উত্তরবঙ্গে ঢুকল বর্ষা। অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গ। 

সম্প্রতি প্রবল বৃষ্টির কারণে বানভাসি হয়েছে অসম। টানা বৃষ্টির জেরে রাজ্যের একাধিক নদীর জল উপচে ভেসেছিল বিস্তীর্ণ এলাকা। গুয়াহাটি, কাছাড় জেলা, হাফলং, নিউ কুনজুং, ফিয়াংপুই, মউলহই, মহাদেব টিলা, নর্ত বাগেটার--এরকম একাধিক জায়গার পরিস্থিতি ভয়াবহ হয়েছিল। এখন অবশ্য তুলনায় উন্নতি হয়েছে অসমের বন্যা পরিস্থিতির। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
'একেবারে সিনেমার কায়দায়', হ্যাটস-অফ জানালেন মুখ্যমন্ত্রী; 'আপনাদের সব কাজে আমার নজর'
NDA NCPI Meeting: NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
NDA বৈঠকে কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি-শতাব্দীরা, “..কী কী বিল আসবে ?”
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের জন্য দুর্গাপুজোর 'গিফ্ট' ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget