এক্সপ্লোর

Weather Update : বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

Monsoon Update : কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : ইতিমধ্যে বর্ষা হাজির হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। আর যার জেরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। বর্ষা প্রবেশের পর ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ থেকে ক্রমশ নিচের দিকের জেলাগুলিতে নামবে বৃষ্টির সেই প্রভাব। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

আজ ও কাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Predicted)। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই চার জেলাতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে।

ভারী বৃষ্টি জারি উত্তরবঙ্গে

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আজও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। চরম বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির জল স্তর বেশ কিছুটা বেড়েছে বিপদসীমা ছুঁয়ে যাওয়ার আশঙ্কা। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

একধাক্কায় কমবে তাপমাত্রা

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে কয়েক জেলায়। দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় মেঘলা আকাশ। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৮৯ শতাংশ।

আরও পড়ুন- শীর্ষে বীরভূম, রাজ্যে কোন জেলায় কত আসনে জয় এল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ?

কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

Weather Forecast
Date Min Temp Max Temp Weather
         
22-Jun 28.0 33.0 Weather Update : বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
23-Jun 27.0 32.0 Weather Update : বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে Generally cloudy sky with a few spells of rain or thundershowers
24-Jun 27.0 31.0 Weather Update : বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-Jun 26.0 32.0 Weather Update : বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
26-Jun 26.0 30.0 Weather Update : বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
27-Jun 26.0 30.0 Weather Update : বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget