এক্সপ্লোর

Weather Update: কলকাতায় পারদ ১০-এর ঘরে, রাজ্যে আরও ঠান্ডার পূর্বাভাস

Weather Forecast: আজ এই মরসুমের শীতলতম দিন। একদিনে প্রায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আরও জাঁকিয়ে ঠান্ডা। একধাক্কায় কলকাতায় তাপমাত্রার পারদ নামল ১০-এর ঘরে। আজ এই মরশুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে কনকনে ঠান্ডা পড়েছে। 

আরও নামল পারদ:
শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একদিনে প্রায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে শেষবার কলকাতার তাপমাত্রা ১০-এর ঘরে নেমেছিল। গত ১০ বছরে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১০-এর ঘরে নামল। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষে আরও নীচে নামতে পারে তাপমাত্রা।

একধাক্কায় কলকাতার তাপমাত্রা নেমে গেল দশের ঘরে। ২০১৮ সালের পর এই প্রথমবার জানুয়ারিতে এত নীচে নামল তাপমাত্রা। ঠান্ডার নিরিখে এবার উত্তরের কালিম্পঙকে ছাপিয়ে গেল পুরুলিয়া, বীরভূম, বর্ধমান-সহ দক্ষিণের একাধিক জেলা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১২.৭ ডিগ্রি। একদিনে প্রায় ২ ডিগ্রি নেমেছে তাপমাত্রা। গত ১০ বছরে এই নিয়ে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১০-এর ঘরে নামল।   

এবার ঠান্ডার নিরিখে উত্তরবঙ্গকে টেক্কা দিয়েছে দক্ষিণের একাধিক জেলা। 

শুক্রবার কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ৬.২ ডিগ্রিতে। দারুণ শীতে মাঙ্কি টুপি, শাল-চাদর মুড়ি দিয়ে রাস্তার ধারে আগুন পোহাতে দেখা গেল মানুষজনকে। এদিন বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে ৭.৮, আসানসোলে ৮.২ ডিগ্রি ও পানাগড়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। 

উত্তুরে হাওয়ায় হাড় কাঁপানো ঠান্ডা রাজ্যে। তাপমাত্রার নিরিখে উলোটপুরাণ বঙ্গে। উত্তরবঙ্গকে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলা। যেখানে কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণের পুরুলিয়ায় তা নেমেছে ৬.২ ডিগ্রিতে। আজ দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮, জলপাইগুড়িতে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে তাপমাত্রা ৭.৩, শ্রীনিকেতনে ৭.৮, আসানসোলে ৮.২, ব্যারাকপুরে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ৭.৮, বহরমপুর ও ক্যানিংয়ে ১১ ডিগ্রি সেলসিয়াস। কাঁথিতে ১০, মগরায় ৯.৫, কলাইকুণ্ডায় ৯.২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রার পারদ। আজ পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ও উলুবেড়িয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। 

 

আরও পড়ুন: আবাস দুর্নীতির অভিযোগে রাজ্যে কেন্দ্রীয় দল, আজ কোথায় সফর ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী
শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী
ভেঙে চুরমার তৃণমূল, এবার সংসদীয় দলেও বিদ্রোহ, NDA-র অংশ হতে চেয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বলছেন কাকলি
ভেঙে চুরমার তৃণমূল, এবার সংসদীয় দলেও বিদ্রোহ, NDA-র অংশ হতে চেয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বলছেন কাকলি
Amul: হাওড়ায় বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদন কেন্দ্র তৈরি করছে আমূল, বিরাট বিনিয়োগ, ভিত্তিপ্রস্তর স্থাপনে আসছেন শাহ
হাওড়ায় বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদন কেন্দ্র তৈরি করছে আমূল, বিরাট বিনিয়োগ, ভিত্তিপ্রস্তর স্থাপনে আসছেন শাহ
Banglar Bari Project : 'বাংলার বাড়ি' প্রকল্পে দুর্নীতি, কী শাস্তি হবে ? এই সমস্ত তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নের
Banglar Bari Project : 'বাংলার বাড়ি' প্রকল্পে দুর্নীতি, কী শাস্তি হবে ? এই সমস্ত তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নের

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget