এক্সপ্লোর

Weather Update: প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস, দার্জিলিঙে বন্ধ টয় ট্রেন পরিষেবা

মহালয়ার আগেই অসুর সেজে হাজির বৃষ্টি। একের পর এক নিম্নচাপ! আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে।

সঞ্চয়ন মিত্র, বিশ্বজিৎ দাস ও মোহন প্রসাদ, দার্জিলিং: দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের ভ্রুকুটি। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস। দার্জিলিঙে বন্ধ টয় ট্রেন পরিষেবা। 

অসুর বৃষ্টি: মহালয়ার আগেই অসুর সেজে হাজির বৃষ্টি। একের পর এক নিম্নচাপ! আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জেরে মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি।

আবহবিদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, রবিবার ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা ২০ তারিখ নিম্নচাপ তৈরি হবে এর প্রভাবে ২১ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি মাঝিদের ২১ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে শুক্রবার কার্শিয়ঙের রঙটঙের কাছে দার্জিলিং পাহাড়ে ধস নামে।

বন্ধ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। ধসের জেরে বন্ধ ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশ। পুজোর মুখে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসা মার খাওয়ার আশঙ্কা। এদিকে, শনিবার কয়েকঘণ্টার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় চরম ভোগান্তি পড়ে সাধারণ মানুষ। এবার পুজোয় ভিলেন হবে না তো বৃষ্টি? সেটাই এখন বড় প্রশ্ন বঙ্গবাসীর।

জেনে নিন রাজ্যের আবহাওয়া: গতকাল, ১৬ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮০ শতাংশ। হাওয়ার গতিবেগ ৫ কিলোমিটায়/ঘণ্টা। আজ, ১৭ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮২ শতাংশ। হাওয়ার গতিবেগ ৪ কিলোমিটায়/ঘণ্টা।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শনিবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আকাশে সকাল থেকেই মেঘ থাকবে। সকাল খেকে দফায় দফায় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা গড়ালে বৃষ্টি বাড়বে। এদিন সন্ধের পর থেকে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও আকাশ মেঘলা থাকবে। এদিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন UV Index- ৫ এর আশেপাশে থাকছে। শনিবার জেলায় হাওয়ার গতিবেগ ২-৩ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ প্রতি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। রাতের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে। (Weather forecast of Purba Medinipur-Digha)। শনিবার সকালে বৃষ্টি হলেও রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। 

কলকাতা: দেবীপক্ষ শুরুর আগে দুর্যোগের ঘনঘটা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হবে নিম্নচাপ। সপ্তাহান্তে বিশ্বকর্মা পুজোর দিন থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। বেলা গড়াতেই অন্ধকার নেমে আসে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি। 

 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
Sebaashray Camp News: 'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
Firhad Hakim:
"কীসের কালীঘাট আর কীসের ইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস", তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ
WB Pension News: পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget