এক্সপ্লোর

Weather Update: জারি ভারী বৃষ্টির সতর্কতা, শুক্রবার দাবদাহে পুড়বে এই জেলাগুলি

Weather Forecast: পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

কলকাতা: বর্ষার অপেক্ষায় বঙ্গবাসী (Weather Update)। এরইমধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। রাজ্যের আরেক প্রান্তে আবার প্রবল দাবদাহের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

শুক্রবারের আবহাওয়া

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে। প্রবল দাবদাহের সতর্কতা জারি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। 

 

শনিবারের আবহাওয়া

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার গরমে পুড়তে পারে একাধিক জেলা। যার মধ্য়ে মূলত রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।             

রবিবারের আবহাওয়া

সপ্তাহান্তে রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে প্রবল গরমের আশঙ্কা রয়েছে রবিবার। একইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার মুখ ছিল ভার। বিকেলের পর বৃষ্টি হয়। সঙ্গে প্রবল ঝড়। শুধু কলকাতাই নয় রাজ্যের একাধিক জায়গায় এদিন ঝড় বৃষ্টি হয়। এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে সোনারপুরের একাংশ। এদিকে নারায়ণপুরে বাজ পড়ে মৃত দুই, আহত তিন। নারায়ণপুর থানা এলাকার পূর্ব বেড়াবেড়িতে বাজ পড়ে মৃত এক নাবালক সহ দুই। আহত তিনজনকে ভর্তি করা হয়েছে আরজি কর হাসপাতালে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: WBJEE Result: খুঁটিয়ে পড়তে পাঠ্য বই, সঙ্গে হাতিয়ার কঠোর পরিশ্রম, টিপস দিলেন জয়েন্টের কৃতীরা

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget