এক্সপ্লোর

Weather Update: দুর্যোগ ধেয়ে আসছে সুন্দরবনে? সাগরে কপিলমুনি আশ্রম জল থইথই, কোথায় কোথায় সতর্কবার্তা?

South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ঝোড়ো বাতাস বইছে। মাঝসমুদ্রে আটকে বেশ কিছু ট্রলার

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনায় দুর্যোগ অব্যাহত। টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে জেলার একাধিক এলাকা। গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের চারপাশ জল থৈ থৈ। চারিদিকে প্রায় হাঁটু সমান জল জমে গিয়েছে। একদিকে জলোচ্ছ্বাসের কারণে সাগরতট জুড়ে ভাঙন অব্যাহত। অন্যদিকে সাগরমেলার মাঠ পুরোপুরি জলমগ্ন

সুন্দরবনের কী অবস্থা? 
সুন্দরবনের নীচু এলাকাতে জল জমেছে। বৃহস্পতিবার রাতে বৃষ্টি কিছুটা কমলেও সকাল থেকে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। আকাশ কালো মেঘে ঢেকে আছে। রাত থেকে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইছে। সুন্দরবন উপকূলে বাতাসের তীব্রতা বেশি। সমুদ্র আবারও উত্তাল হয়ে উঠেছে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা পেয়ে অধিকাংশ ট্রলার ঘাটে ফিরে এসেছে৷ তবে বেশ কিছু ট্রলার খারাপ আবহাওয়ার জন্য মাঝ সমুদ্রে আটকে পড়েছে।

রাতভর বৃষ্টিতে জল যন্ত্রণায় ক্যানিং শহরের বাসিন্দারাও। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গার্লস স্কুলপাড়া-সহ একাধিক এলাকায় জল। রাতভর বৃষ্টিতে জল জমে নাজেহাল সাধারণ মানুষ।

অন্য জেলাতেও বৃষ্টির দাপট:
ঘূর্ণাবর্তের জেরে লাগাতার বৃষ্টি রাজ্যের অন্য জেলাগুলোতেও। জল জমে বানভাসী অবস্থা হয়েছে বাঁকুড়ার মেজিয়া রেল কলোনি ও গার্লস স্কুল কলোনিতে।  ওই দুটি এলাকা মিলিয়ে প্রায় ২০০ পরিবার জলবন্দি হয়ে পড়েছে। বেহাল নিকাশি ব্যবস্থাকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর, রাধামোহনপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জলে নাকাল সাধারণ মানুষ। লাগাতার বৃষ্টির কারণে ওই এলাকায় বিঘার পর বিঘা জমিতে ধান ও আনাজ জলের তলায় চলে গিয়েছে। এর ফলে চাষে মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। প্রবল নিম্নচাপের জেরে গতকাল সন্ধে থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে অন্ডালে। তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হলেই খনি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ধসের আশঙ্কা বেড়ে যায়। জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। লকগেট বন্ধ থাকায় জলমগ্ন কাটোয়া শহরও। রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর পুরসভার অন্তত ১২টি ওয়ার্ড। মেন গেট, ৫৪ ফুটের মতো জায়গা সকাল থেকেই জলমগ্ন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'হাতে স্মার্টফোন আসায় দারিদ্র্য থেকে মুক্তি ৮০ কোটির', ভারতের ভূয়সী প্রশংসা কার মুখে?

 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget