এক্সপ্লোর

Weather Update: দক্ষিণবঙ্গে দুর্যোগ শেষে বড় আপডেট হাওয়া অফিসের, উত্তরে সতর্কতা জারি

Weather Forecast: মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর কোনও সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব কম দক্ষিণবঙ্গে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে তাপমাত্রা ও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়ার আপডেট: মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর কোনও সিস্টেম না থাকায় বৃষ্টির প্রভাব কম দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। সামান্য বাড়বে তাপমাত্রা বেশি বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু এক জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া: আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কোন কোন জেলার দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বেশিরভাগ জেলার কোন কোন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা হতে পারে। বুধবার ফের ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং সহ পার্বত্য এলাকায়।

কলকাতার আবহাওয়া: আজ আংশিক মেঘলা আকাশ। কিছুটা বাড়লো তাপমাত্রা; দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশ। 

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget