এক্সপ্লোর

Weather Update : বেলা বাড়তেই চড়া রোদ, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, আগামী কয়েকদিন আরও চড়বে তাপমাত্রা

Weather Forecast : উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির জেরে এই মুহূর্তে আবহাওয়ার তাপের রেশ খানিকটা কম।

কলকাতা : রাজ্যজুড়ে বিদায়ের মুখে শীত। ভোরে হিমেল পরশ থাকলেও বেলা বাড়লেই চড়া রোদ। আরও কিছুটা বাড়ল তাপমাত্রা (Temparature on Rise) । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর (Alipore Metrological Department) জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। যার জেরে রাজ্যের বিভিন্ন জেলাতেই অল্প স্বস্তির বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে। 

এদিকে, কোথাও মুষলধারে, কোথাও বিক্ষিপ্তভাবে। কোথাও ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড চারিদিক তো কোথাও শিলাবৃষ্টি। সবমিলিয়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই উত্তরবঙ্গের (Rain in North Bengal) একাধিক এলাকায় বুধবার ঝড়বৃষ্টি হয়েছে। সেই ধারা অব্যাহত বৃহস্পতিবার সকালেও।

প্রসঙ্গত, চলতি মার্চের শুরুতেই দেখা গিয়েছিল উষ্ণ বসন্ত। মার্চের শুরুতেই কলকাতায় পারদ ছিল ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল। আবহাওয়া দফতর জানায়, দখিনা বাতাসে ভর করে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে। মাস এগোনোর সঙ্গে সঙ্গে রাজ্যজুড়েই বেড়েছে গরমের প্রকোপ। যারপর অবশ্য একাধিক জেলায় দেখা গিয়েছে বৃষ্টির রেশ। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যার তীব্রতা অনেক বেশি। দক্ষিণবঙ্গে অবশ্য যা বেশ কম। 

এদিকে, ঝড়বৃষ্টির কারণে অনেক জায়গাতেই এদিন লোডশেডিং (Loadsheading) হয়। যা নিয়ে উদ্বেগপ্রকাশ করে ট্যুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ঝড়বৃষ্টির কারণে লোডশেডিং হয়ে যাওয়ায় 'এক ডাকে অভিষেক'-এ অনেক ফোন পেয়েছেন। উচ্চমাধ্যমিক পরীক্ষা (Uchha Madhyamik Examination) চলার কথা মাথায় রেখে ইতিমধ্যে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। ফের বিদ্যুৎ পরিষেবা চালু করতে আড়াইশোর বেশি কর্মীকে নিয়োগ করা হয়েছে। 

পাশাপাশি রাজ্যজুড়ে তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছিল। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা। এর মাঝে তাপমাত্রার বৈপরীত্য থেমে ঊর্ধ্বমুখী হলে রোগ-ভোগের পরিমাণ কমবে বলেই প্রত্যাশা। 

আরও পড়ুন- কোথাও ঝড়, কোথাও শিলাবৃষ্টি, উত্তরবঙ্গ জুড়ে বিপত্তি, লোডশেডিং

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget