এক্সপ্লোর

Paschim Bardhaman: মেলার 'মওত কা কুঁয়া'-য় বিপত্তি! জখম শিশু-সহ ৯

Well Of Death: 'মওত কা কুঁয়া' বা মরণকূপ-খেলায় বিপত্তি ঘটায় জখম এক শিশু-সহ ন'জন। এঁদের মধ্যে তিনজন ভর্তি আসানসোল জেলা হাসপাতালে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সালানপুর থানার মুক্তাইচন্ডি মেলায়।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: 'মওত কা কুঁয়া' বা মরণকূপ-খেলায় (Well Of Death) বিপত্তি (Accident) ঘটায় জখম এক শিশু-সহ ন'জন। এঁদের মধ্যে তিনজন ভর্তি আসানসোল (Asansol District Hospital) জেলা হাসপাতালে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে সালানপুর থানার মুক্তাইচন্ডি মেলায়। এই ধরনের ঘটনার পর স্বাভাবিক ভাবেই পরিস্থিতি থমথমে হয়ে যায়।

কী ঘটেছিল?  
মুক্তাইচন্ডি মেলার অন্যতম আকর্ষণ ছিল এই 'মওত কা কুঁয়া।' কুয়োয় বাইকের কারসাজি দেখাতেন চালক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবারও তেমনই চলছিল। হঠাৎ ছন্দপতন। বাইকচালক গাড়ি চালাতে চালাতে দ্রুত উপরের দিকে উঠে আসছিলেন। এক সময়ে তিনি দর্শকদের কাছে এসে দু'হাত ছেড়ে তাঁদের সঙ্গে করমর্দন করতে যান। তখনই বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক কুয়োর মধ্যে পড়ে যান। আর বাইকটি ছিটকে চলে আসে দর্শকদের অনেকের উপর। পুলিশ ও মেলা উদ্যোক্তাদের তৎপরতায় জখমদের  তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। বন্ধ করে দেওয়া হয় নাগরদোলা ও 'মওত কা কুঁয়া'-র শো । আপাতত, এক শিশু ও একজন মহিলা সহ আসানসোল জেলা হাসপাতালে তিনজন ভর্তি রয়েছেন। বাকি ছজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু রবিবারের মেলায়, দর্শকের ভিড়ের মাঝে এমন বিপত্তির পর স্বাভাবিক ভাবেই তাল কেটে গিয়েছে। প্রসঙ্গত, মেলায় দুর্ঘটনা আগেও ঘটেছে এ রাজ্যে। যেমন গত বছর শিলিগুড়ির চরক মেলায় রীতিমতো শিউরে ওঠার মতো দুর্ঘটনা ঘটে।

কী ঘটেছিল শিলিগুড়িতে?
সে বার চরক মেলার মাঝে আচমকা দড়ি খুলে যাওয়া ৪ জন আহত হন। জখমদের ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালে। দুর্ঘটনার পরেই মেলা বন্ধ করে দেন কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। এর কয়েকমাস পর, বীরভূমের লাভপুরের গ্রামীণ মেলায় চলন্ত অবস্থায় ভেঙে পড়ে নাগরদোলা। দুর্ঘটনায় গুরুতর আহত ৫ কিশোরীকে ভর্তি করা হয় হাসপাতালে। বৈধ অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার পর লাভপুর থানার নির্দেশে বন্ধ করে দেওয়া হয় মেলা। স্থানীয় সূত্রে খবর, মনসাপুজো উপলক্ষে বিপ্রটিকুরি গ্রামে  মেলার আয়োজন করা হয়েছিল। আচমকাই ভেঙে পড়ে নাগরদোলা। সন্তোষী হাজরা নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমরা হঠাৎ দেখতে পাই হুড়মুড় করে নাগরদোলা ভেঙে পড়ল। সবাই ছুটোছুটি শুরু করল। আমার তো এসব দেখেই ভয় লাগছে।' আহত ৫ কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আরও এক আহত বাসিন্দা বলেন, 'আমি নাগরদোলায় চড়েছিলাম। হঠাৎ চলতে চলতে ভেঙে পড়ে। আমার পায়ে লেগেছে'। 

আরও পড়ুন:শুভেন্দুর সভায় যাওয়ার অপরাধে নেতাকে 'বেধড়ক মার'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget